শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১২:০৪ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইসরা‌য়ে‌লের বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণের বিরুদ্ধে ইতালিতে বি‌ক্ষোভ

স্পোর্টস ডেস্ক : ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে ইতালির মানুষ। মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির উদিনে শহরে বিক্ষোভে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।

একই সময়ে বাছাইপর্বের খেলায় ইসরায়েলকে ৩-০ গোলে হারায় ইতালি। বিক্ষোভকারীরা স্লোগান দেন— ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’ এবং ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’ (ইসরায়েলকে লাল কার্ড দেখাও)। যমুনা‌নিউজ

তাদের হাতে ছিল ফুটবল ম্যাচে নিয়মভঙ্গকারী খেলোয়াড়দের মাঠ থেকে বের করে দিতে ব্যবহৃত প্রতীকী লাল কার্ড।

সম্প্রতি, ইতালির রোমসহ বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের সমর্থনে জোরালো বিক্ষোভ করে দেশটির জনগণ। যুদ্ধাপরাধ, গণহত্যাসহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন ইতালিয়ানরা। ---  আল জাজিরা।

  • সর্বশেষ