শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাই  খেল‌তে মা‌ঠে নাম‌ছে জার্মানি, ফ্রান্স ও বেলজিয়াম 

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সা‌লের জু‌নে শুরু হ‌বে বিশ্বকাপ ফুটবল। ওই আস‌রের বাছাই পর্ব খেল‌তে  ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে আজ সোমবার দিবাগত রাতে মাঠে নামবে তিন জায়ান্ট। 

সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায় ওয়েলসের মোকাবিলা করবে বেলজিয়াম। একই সময় জার্মানির মুখোমুখি হবে নর্দান আয়ারল্যান্ড। আর আইসল্যান্ড খেলবে ফ্রান্সের বিপক্ষে।

গ্রুপ ‘ডি’ এর ম্যাচে রাতে ফ্রান্স আতিথ্য নেবে আইসল্যান্ডকে। নিশ্চিতভাবে এই ম্যাচে ফেভারিট ফ্রান্স। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে শতভাগ জয় দিদিয়ের দেশমসের দলের। 

এ’ গ্রুপের ম্যাচে রাতে মাঠে নামবে আরেক জায়ান্ট জার্মানি। নাগেলসম্যানের দলও আছে দারুন ছন্দে। তিন ম্যাচে ২ জয় পাওয়া দলটি আতিথ্য নেবে নর্দান আয়ারল্যান্ডের। আইরিশরাও তিন ম্যাচে দুই জয় তুলে ভালো ছন্দে আছে। তবে অ্যাওয়ে ম্যাচ হলেও ফেভারিট হিসেবে মাঠে নামবে জার্মানি।

প্রথম লেগের দেখায় জার্মানি ৩-১ গোলে হারিয়েছিলো নর্দান আয়ারল্যান্ডকে। জার্মান দলে নতুন কোন ইনজুরি সমস্যা নেই। তবে পুরনো চোটে এখনও মাঠের বাইরে জামাল মুসিয়ালা, কাই হ্যাভেটস, অ্যান্টনিও রুডিগার ও টের স্টেগেন। জার্মান আক্রমনের দায়িত্ব তাই সামলাবেন গ্যানাব্রি, ভিরটস ও নিউক্যাসলে খেলা স্ট্রাইকার নিক ভোল্টমাদ।

অপরদিকে, জে’ গ্রুপের ম্যাচে কার্ডিফে বেলজিয়ামকে আতিথ্য দেবে ওয়েলস। ম্যাচের জয়ী দলের সুযোগ থাকবে গ্রুপ টেবিলের শীর্ষে ওঠার।

  • সর্বশেষ