শিরোনাম
◈ ২৬ দিনের অনশন ভেঙে সমালোচনার মুখে সোনম ওয়াংচুক, ভিডিও বার্তায় দিলেন জবাব (ভিডিও) ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর অবসর পর্তুগালকে কোটি কোটি টাকার ক্ষতির মুখে ফেলে দেবে, কেন এমন দাবি বিপণন বিশেষজ্ঞদের? ◈ মধ্যরাতে ফের ন‌রেন্দ্র মোদির ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকারের অবস্থান চূড়ান্ত?  ◈ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, বিদায় হবে স্মরণীয়, কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি? ◈ সাহাবু‌দ্দিনসহ  কোন কোন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি ◈ অ‌ধিনায়ক শান্ত বললেন, বাংলাদেশ সিরিজ হালকা ভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া ◈ ২০২৭ থেকেই শিক্ষায় বড় পরিবর্তন, কী থাকছে নতুন পরিকল্পনায়? ◈ পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭ ◈ ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়ালে তাদের জন্য ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প ◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ?

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৭:৪২ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী মেসিদের ভারত সফর

নভেম্বরে আর্জেন্টিনার জাতীয় দলের ট্যুরে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা ইতোমধ্যেই আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দলের দ্বিতীয় প্রীতি ম্যাচটি হওয়ার কথা ছিল মূলত ভারতের কেরালায়। কিন্তু এখন সেটি আফ্রিকায় স্থানান্তরিত হতে পারে। টিওয়াইসি স্পোর্টস

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় প্রীতি ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মরক্কো, যারা কাতার ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট এবং ২০২৬ বিশ্বকাপেও অংশগ্রহণ নিশ্চিত করেছে। তাই বছর শেষ করার আগে তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে খেলতেই এই সিদ্ধান্ত নিতে পারে আর্জেন্টিনা।

লিওনেল মেসি সম্প্রতি ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে অনুপস্থিত ছিলেন। স্কালোনি নিশ্চিত করেছেন, এটি কোচের সঙ্গে মিলিতভাবে নেয়া সিদ্ধান্ত ছিল। মেসি তখন ইন্টার মিয়ামির গুরুত্বপূর্ণ মেজর লিগ সকার ম্যাচে খেলেছেন।

যদিও সফর বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলে ভারতীয় ফুটবল ভক্তদের জন্য এটি অবশ্যই দুঃখের বিষয় হবে। কারণ ২০১১ সালের পর আর্জেন্টিনাকে পুনরায় দেশের মাটিতে খেলতে দেখার সুযোগ আবার কবে মিলবে তা তো বলা যায় না, বিশেষ করে বিশ্বজয়ী মেসি যখন সবার আগ্রহের শীর্ষে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়