শিরোনাম
◈ ২০২৭ থেকেই শিক্ষায় বড় পরিবর্তন, কী থাকছে নতুন পরিকল্পনায়? ◈ পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭ ◈ ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়ালে তাদের জন্য ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প ◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের জার্সিতে প্রথম গোল করায় শা‌মিত‌ সোম‌কে কানাডা লিগের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক : হংকং, চায়নার বিরু‌দ্ধে ম‌্যাচ‌টি‌তে দুর্দান্ত খে‌লে‌ছে বাংলাদেশ। ৩-‌১ গো‌লে পি‌ছি‌য়ে থাকা দল‌টির হ‌য়ে শা‌মিত ‌সোম  জীবন দি‌য়ে লড়াই ক‌রে‌ছেন।‌ দে‌শের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যচটি খেলতে নেমেছিলেন শমিত সোম। এক পর্যা‌য়ে এই ম্যাচে ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরানো গোল করেন এই মিডফিল্ডার। তারপ‌রেও শেষ রক্ষা হয়‌নি। হার নিয়েই মাঠ ছাড়তে হয়ে বাংলাদেশকে।

গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় শমিতের। দ্বিতীয় ম্যাচে পেলেন গোলের দেখা। ওই গোলের জন‌্য শুক্রবার (১০ অ‌ক্টোবর) কানাডিয়ান প্রিমিয়ার লিগ অভিনন্দন জানিয়ে শমিতকে।

কানাডিয়ান প্রিমিয়ার লিগ ফেসবুকে লিখেছে, ‘ক্যাভালরি এফসির মিডফিল্ডার শমিত সোমকে অভিনন্দন, যিনি বাংলাদেশের জার্সিতে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে প্রথম গোলের দেখা পেলেন।’ পোস্টে শমিতের একটি ছবি যুক্ত করা হয়। যেখানে দেখা যায় গ্যালারিতে থাকা তিনজন দর্শকের সঙ্গে বাংলাদেশের পতাকা ধরে দাঁড়িয়ে আছেন শমিত। 

হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলতে বর্তমানে হংকংয়ে আছে বাংলাদেশ দল। মঙ্গলবার ম্যাচ খেলবে দুই দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়