শিরোনাম
◈ ২০২৭ থেকেই শিক্ষায় বড় পরিবর্তন, কী থাকছে নতুন পরিকল্পনায়? ◈ পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭ ◈ ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়ালে তাদের জন্য ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প ◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভেনেজুয়ালার বিরু‌দ্ধে মে‌সি‌বিহীন আর্জেন্টিনার ক‌ষ্টের জয়

স্পোর্টস ডেস্ক : একমাত্র গোল‌টি হ‌য়ে‌ছে খেলার প্রথমা‌র্ধে। ত‌বে ‌ভে‌নেজু‌য়েলার বিরু‌দ্ধে গোল‌টি ধ‌রে রাখ‌তে আ‌র্জেন্টিনা‌কে অ‌নেক চড়াই উতরাই পার হ‌তে হ‌য়ে‌ছে। প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। 

এদিন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সকাল ৬টায় ভেনেজুয়েলার মুখোমুখি হয় আর্জেন্টিনা। যদিও এই ম্যাচেও লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছেন কোচ স্কালোনি। তবে দলে না থাকলেও খেলা দেখতে পরিবার নিয়ে মাঠে হাজির ছিলেন লিও।

ম্যাচের ৩১ মিনিটে লিড নেয় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো নাম তোলেন স্কোর শিটে। আধিপত্য দেখালেও প্রথমার্ধে আর কোনো গোল পায়নি আলবি সেলেস্তারা।

আগেই এ ম্যাচের একাদশে অনিশ্চিত ছিলেন লিওনেল মেসিকে খেলানো হবে কি না। মেজর লিগ সকারে (এমএলএস) ব্যস্ত সূচির কারণে গত ২১ দিনে ইন্টার মায়ামির হয়ে মেসিকে খেলতে হয়েছে ৬টি ম্যাচ।

উল্লেখ্য, গত মাসে আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে কনমেবল অঞ্চলের শীর্ষ দল হিসেবে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা, যার শুরুটা হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচ দিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়