শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৫:২০ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব্রা‌জিল কোচ আন‌চেল‌ত্তি খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন চান

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জেতার জন্য খেলোয়াড়দের কৌশলের চেয়ে মানসিকতা ও মনোভাবই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

প্রায় দুই যুগ আগে সবশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর বিশ্বসেরার মঞ্চে ফাইনালে উঠতে পারেনি তারা। গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর প্রস্তুতির জন্য সীমিত সময় পেয়েছেন আনচেলত্তি। --- অলআউট স্পোর্টস

বাছাইপর্ব শেষে আগামী বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে করতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

 সিউলে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, “আমাদের আরও কিছু ট্যাকটিক্যাল কাজ দরকার, খেলার কৌশল পরিশীলিত করতে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সবচেয়ে জরুরি বিষয়টা হলো খেলোয়াড়দের মনোভাব। সেটা গড়ে তুলতে অনেক সময় লাগে না।

Advertisement

ব্রাজিলের কোচ হিসেবে প্রথম চার ম্যাচে কখনও ৪-২-৪ আবার কখনও ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছেন আনচেলত্তি। প্রথমটি ব্যবহার করে প্যারাগুয়ে ও চিলির বিপক্ষে জয় পেলেও, পরের ফরমেশনে একুয়েডরের সঙ্গে ড্র করে এবং বলিভিয়ার কাছে হারে সেলেসাওরা।

তবুও দলের রক্ষণভাগ নিয়ে সন্তুষ্ট আনচেলত্তি বলেন, “জুন ও সেপ্টেম্বরে দলের ডিফেন্সিভ পারফরম্যান্স আমার ভালো লেগেছে। তারা ঐক্যবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ ও দৃঢ়তার সঙ্গে রক্ষণভাগ সামলেছে।

বল নিজেদের দখলে রাখতে আরও উন্নতি করার দরকার আছে জানিয়ে তিনি বলেন, “আমাদের কাছে প্রচুর মানসম্পন্ন খেলোয়াড় আছে, সেটা খেলায় ফুটিয়ে তুলতে হবে। আপনি চার, তিন, বা পাঁচজন ফরোয়ার্ড নিয়েও খেলতে পারেন, কিন্তু আসল ব্যাপার হলো মাঠে নিজেদের মান দেখাতে হবে। খেলোয়াড়দের মনোভাব ও পেশাদারিত্বের কারণে আমি দলের ইতিবাচক পরিবেশটা সবচেয়ে বেশি উপভোগ করছি।

২০০২ সালে নিজেদের পঞ্চম বিশ্বকাপ জেতে ব্রাজিল। পরের পাঁচ আসরে কেবল একবার সেমি-ফাইনালে উঠতে পারে তারা। বিশ্বকাপে ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে দলীয় ঐক্যের গুরুত্বও তুলে ধরে ব্রাজিল কোচ বলেন, “আমাদের লক্ষ্য একটাই, বিশ্বকাপ জেতা। আমি এমন খেলোয়াড় চাই, যারা বিশ্বসেরা হতে নয়, বিশ্বকাপ জিততে খেলবে।

আগামী মঙ্গলবার টোকিওতে জাপানের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

  • সর্বশেষ