শিরোনাম
◈ ২০২৭ থেকেই শিক্ষায় বড় পরিবর্তন, কী থাকছে নতুন পরিকল্পনায়? ◈ পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭ ◈ ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়ালে তাদের জন্য ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প ◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামজার নেতৃত্বে হংকংয়ের বিপক্ষে নামছে বাংলাদেশ, শুরুর একাদশে নেই জামাল-সামিত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়াম রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুর একাদশে নেই দুই প্রবাসী ফুটবলার সামিত সোম ও ফাহমিদুল ইসলাম। দলের অভ্যন্তরীণ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এমনকি শুরুর একাদশে নেই অধিনায়ক জামাল ভুঁইয়াও। তবে শুরু থেকেই মাঠে থাকবেন হামজা চৌধুরী। তিনিই মিডফিল্ডে নেতৃত্ব দেবেন। এছাড়া মাঝ মাঠ সামলাবেন শেখ মোরসালিন, সোহেল রানা সিনিয়র ও সোহেল রানা জুনিয়র।

অন্যদিকে রক্ষণে থাকবেন তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন ও তাজ উদ্দিন। আক্রমণে থাকছেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। এই ম্যাচে ৪-৪-২ ফরমেশনে দলকে খেলাবেন প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা। 

বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়