শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪০ বছর সংরক্ষ‌ণে থাকা ম্যারাডোনার ছেঁড়া জার্সি এবার নিলামে উঠ‌ছে

স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে ১৯৮৪ সালের কুখ্যাত কোপা দেল রে ফাইনালে মারামারিতে ছিঁড়ে যাওয়া ম্যারাডোনার জার্সিটি এতদিন সংরক্ষিত ছিল। ৪০ বছর পর সেটি এবার উঠছে নিলামে।

১৯৮৪ সালের সেই ফাইনালে ম্যারাডোনার বার্সেলোনা মুখোমুখি হয়েছিল অ্যাতলেটিক বিলবাওয়ের। ম্যাচটিতে বার্সেলোনা ১-০ গোলে হেরে যায়। তবে গোলের চেয়ে বেশি আলোচনায় ছিল শেষ মুহূর্তের ভয়াবহ মারামারি। মাঠ পরিণত হয়েছিল যেন রণক্ষেত্রে। ম্যারাডোনা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে তিন মাসের নিষেধাজ্ঞার কবলে পড়েন।

মারামারির ফলে ম্যারাডোনার জার্সিটি ছিঁড়ে গিয়েছিল। ঘটনাবহুল ম্যাচ শেষে বার্সেলোনার এক লন্ড্রি কর্মী ছেঁড়া জার্সিটি তুলে রাখেন স্মৃতিচিহ্ন হিসেবে। 

পরে এটি তিনি উপহার দেন এক বন্ধুকে, যিনি ছিলেন কাতালুনিয়ার একটি বারের গমালিক। সেই ব্যক্তির কাছেই চার দশক ধরে সংরক্ষিত ছিল এই ঐতিহাসিক জার্সি। এবার সেই ব্যক্তির পরিবার জার্সিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

ম্যারাডোনার জার্সিটির গলার অংশ ছেঁড়া, কাপড়ে রয়েছে আঁচড় ও কাটা দাগ। এগুলোই যেন বলে দেয় এর আসল ইতিহাস। নিলাম প্রতিষ্ঠান ‘ম্যাচ ডে ফুটবল অকশনস’ জানায়, ‘আমরা সাধারণত ক্ষতিগ্রস্ত জার্সি নিলামে তুলি না, তবে এটি শুধুই একটি জার্সি নয়, বরং ম্যারাডোনার ক্যারিয়ারের এক মোড় ঘোরানো ঘটনার সাক্ষী।

  • সর্বশেষ