শিরোনাম
◈ ২০২৭ থেকেই শিক্ষায় বড় পরিবর্তন, কী থাকছে নতুন পরিকল্পনায়? ◈ পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭ ◈ ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়ালে তাদের জন্য ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প ◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০১:৩১ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে মেয়েদের দারুণ জয়, ২-০ গোলে সিরিয়াকে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাই সফর করছে। সেখানে বাংলাদেশের মেয়েদের দুটি প্রীতি ম্যাচের একটি সিরিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে। সেই ম্যাচে বাংলাদেশ পেয়েছে দারুণ জয়। ২-০ গোলে জিতে দুবাই সফর শুরু করেছে বাংলাদেশের কিশোরীরা। জোড়া গোল করেছেন আলপি আক্তার।

বয়সভিত্তিক কোনো ফুটবল দলের এটিই ছিলো বিদেশি কোনো দলের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর)। এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ গ্রুপের খেলা জর্ডানে। দুবাইয়ে এই দুই ম্যাচ খেলে দল চলে যাবে আসল লড়াইয়ের জন্য জর্ডান। বাছাইয়ে বাংলাদেশ গ্রুপের দুই প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও স্বাগতিক দলটি।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ। এ বছর বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপ বাছাইয়ে দুটি সাফল্য দেখিয়েছে। জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দল চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করেছে। জাতীয় দল এশিয়ান কাপ খেলবে আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় ও অনূর্ধ্ব-২০ দল এশিয়ান কাপ খেলবে আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়