শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মে‌ক্সি‌কোর ১৬ বছরের বিস্ময় বালক  গিলবা‌র্তো‌কে নিয়ে কাড়াকা‌ড়ি বার্সেলোনা ও রিয়াল মা‌দ্রিদের 

স্পোর্টস ডেস্ক : মেক্সিকোর এই তরুণ ফুটবলা‌রের নাম গিলবার্তো মোরা। তি‌নি লেফট উইংয়ে খেলতে অভ্যস্ত। অ্যাটাকিং মিডফিল্ড, রাইট উইং কিংবা ফরোয়ার্ড পজিশনেও সমানতালে খেলতে পারেন। বয়স মাত্র ১৬। 

চলতি অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন মোরা। এর আগেই অবশ্য তাকে দলে ভেড়ানোর লড়াইয়ে নেমে পড়ে ইউরোপের জায়ান্ট সব ক্লাব। আর্সেনাল, ম্যানচেস্টার সিটির, ম্যানচেস্টার ইউনাইটেড, আয়াক্সের মতো ক্লাবগুলো ছিল এ তালিকায়। 

বিভিন্ন পজিশনে খেলতে পারদর্শী মোরার দিকে নজর ছিল রিয়াল মাদ্রিদেরও। এবার তাকে দলে ভেড়ানোর দৌঁড় যোগ দিয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনাও। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দিপোর্তিভো জানিয়েছে, মেক্সিকান ক্লাব তিজুয়ানাতে খেলা মোরাকে নিতে আগ্রহী কাতালান ক্লাবটিও।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মেক্সিকোর হয়ে এরই মধ্যে দুই ম্যাচে তিন গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন মোরা। সবশেষ রোববার (৫ অ‌ক্টোবর) মরক্কোর বিপক্ষে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি আসে তার পা থেকে। এর আগে স্পেন অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ২-০ গোলের জেতার ম্যাচের দু’টি গোলই করেন মোরা। গ্রুপপর্বের প্রথম ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারানো ম্যাচের একমাত্র গোলের সহায়তা করেন তিনি। 

জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্সের সঙ্গে ক্লাব ফুটবলেও ৪০টির বেশি ম্যাচ খেলেছেন মোরা। লিগা এমএক্সে তিজুয়ানার সিনিয়র দলের জার্সিতে ৮টি গোলের সঙ্গে চারটি অ্যাসিস্টও আছে বৈচিত্রময় এই ফুটবলারের।

অবশ্য ১৬ বছর বয়সী ফুটবলারকে দলে ভেড়াতে গত বছরই চেষ্টা চালায় বার্সা। স্প্যানিশ ক্লাবটি তাকে লা মাসিয়ায় প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানায়।

ডানপায়ের খেলোয়াড় হলেও, স্বাচ্ছন্দ্যেই দুই পায়ের ব্যবহার করতে জানেন মোরা। মাঠে তার দূরদর্শী চিন্তাভাবনাও দেখার মতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়