শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৫:০৫ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মেজর লিগ সকা‌রে ৪-১ গো‌লে জিত‌লো মেসির ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক : আ‌র্জেন্টাইন লিও‌নেল মে‌সি দুই ম্যাচ পর ইন্টার মায়ামি জয়ে ফেরার রাতে গোলের দেখা পাননি। তবে আর্জেন্টাইন মহাতারকা অবদান রেখেছেন তিনটি গোল বানিয়ে দিয়ে।

মেজর লিগ সকারে (এমএলএস) বাংলাদেশ সময় রোববার সকালে শেষ হওয়া ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোলুশনকে ৪-১ গোলে উড়িয়ে দেয় মায়ামি। দুটি করে গোল করেন আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আইয়েন্দে এবং মেসির দীর্ঘদিনের সতীর্থ জর্দি আলবা।

চলতি মৌসুমে এমএলএসে ২৪টি গোল ও ১৭ অ্যাসিস্ট হলো মেসির। তার এই ৪১টি গোলে অবদান লিগে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে ৪৯টি গোলে (৩৪ গোল ও ১৫ অ্যাসিস্ট) অবদান রাখার রেকর্ড মেক্সিকোর ফরোয়ার্ড কার্লোস ভেলার।

৩২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির বাড়ানো বল থেকে দলের প্রথম গোল করেন আইয়েন্দে। ৪৫তম মিনিটে বল জালে পাঠান মেসি। কিন্তু অফসাইডের কারণে গোল হয়নি।

প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের ভেতর জাদু দেখিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বিভ্রান্ত করে মেসি বল দেন আলবাকে। ভারসাম্য হারিয়েও বল জালে পাঠাতে পারেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

৬০তম মিনিটে মেসির সহায়তায় আবার স্কোরশিটে নাম তোলেন আইয়েন্দে। মাঝমাঠ থেকে উঁচু করে বল বাড়ান মেসি। সেটি ধরে বক্সের ভেতর ঢুকে গোল করেন আইয়েন্দে। এর মিনিট তিনেক পর দলের শেষ গোলটি করেন আলবা।

ইস্টার্ন কনফারেন্সে ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে মায়ামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়