শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে আর্সেনালের ২ গো‌লে জয়, মোনাকোর কা‌ছে হোঁচট খে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি

স্পোর্টস ডেস্ক : এমিরেটস স্টেডিয়ামে একপেশে ম্যাচে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের ১২তম মিনিটে আর্সেনালকে লিড এনে দেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। এরপর প্রথম হাফে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয় হাফেও এনের পর এক আক্রমণ করতে থাকে গানাররা। তবে নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা বুকায়ো সাকা। এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচের দুইটিতে জয় পেল আর্তেতার দল। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে তারা। --- সময়‌নিউজ

এদিকে রাতের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছে এএস মোনাকো। স্টেড লুইতে ম্যাচের ১৫তম মিনিটে হলান্ডের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। তবে সমতায় ফিরতে দেরি করেনি স্বাগতিক মোনাকো। ১৮তম মিনিটে তেজে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করে মোনাকোকে সমতায় ফেরায়।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও লিড পায় সিটি। এবারের গোল স্কোরারও সেই হলান্ড। ৪৩তম মিনিটে ও'রেলির ক্রস থেকে হেডে গোল করেন নরওয়েজিয়ান এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগে এটি হলান্ডের ৫২তম গোল। ৫০ ম্যাচ খেলে এই গোল করেছেন তিনি।

দ্বিতীয় হাফে খেলায় তেমন কোনো আকর্ষণ ছিল না। তবে ম্যাচের ৮৭তম মিনিটে ডি-বক্সের ভেতরে মোনাকোর ডিফেন্ডারকে মুখে লাথি মারায় পেনাল্টি পায় স্বাগতিকরা। সেই পেনাল্টি থেকে গোল করেন এরিক ডায়ার। তাতে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

এদিকে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন ১-১ গোলে ড্র করেছে ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে। দুই ম্যাচে দুইটিতেই ড্র করে টেবিলের ২৫তম স্থানে রয়েছে লেভারকুসেন।

  • সর্বশেষ