শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

দক্ষিণ আফ্রিকাকে ফিফার জ‌রিমানা

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা গত মার্চে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লেসোথোর বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় ।

তবে সেই ম্যাচে ভুলবশত তেবেহো মোকোয়েনাকে খেলায় দক্ষিণ আফ্রিকা। ‘সি’ গ্রুপে আগের দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় নিয়ম অনুযায়ী ওই ম্যাচে নিষিদ্ধ ছিলেন এই মিডফিল্ডার।

ফিফা সোমবার (২৯ সেপ্টেম্বর) জানিয়েছে, তাদের শৃঙ্খলা কমিটি দক্ষিণ আফ্রিকাকে দোষী সাব্যস্ত করেছে। দলটির ৩ পয়েন্ট কেটে নেয়ার পাশাপাশি ১০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে। আর ওই ম্যাচে লেসোথোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে।

পয়েন্ট কাটা যাওয়ায় দক্ষিণ আফ্রিকার ২০২৬ বিশ্বকাপে খেলা এখন অনিশ্চিত। তাদের টপকে গ্রুপের শীর্ষে উঠেছে বেনিন। দুই দলের পয়েন্ট সমান ১৪ হলেও গোল পার্থক্যে বেনিন এগিয়ে আছে। গ্রুপ ফেবারিট নাইজেরিয়া ৩ পয়েন্টে পিছিয়ে তিনে আছে, রুয়ান্ডার সমান ১১ পয়েন্ট তাদের। বাকি আছে আর দুই রাউন্ড।

গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর গ্রুপ রানার্সআপ প্লে-অফের বাধা পেরিয়ে উঠতে হবে বিশ্বকাপে।

নিজেদের ভুলের কথা জানতে পেরে খুবই বিব্রত হয় দক্ষিণ আফ্রিকা। তবে দেশটি দাবি করে, যেহেতু প্রতিপক্ষ আপত্তি জানায়নি, তাদের পয়েন্ট কাটা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়