শিরোনাম
◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে ◈ স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ তারেক রহমানের ◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক ◈ চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী ◈ রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০২ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শো‌য়েব আখতার কী বল‌লেন? অভিষেক বচ্চন নাকি ভারতীয় দলের ওপেনার!

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ফাইনালের আগে মাঠে এবং মাঠের বাইরে তুমুল ট্রোলিংয়ের মুখে পড়তে হচ্ছে পাকিস্তান দলকে। এবার বলিউড অভিনেতা অভিষেক বচ্চন রীতিমতো রসিক ভঙ্গিতে কটাক্ষ করলেন পাকিস্তান ক্রিকেট দলকে! ঘটনাটা আসলে কী ঘটেছিল? 

প্রাক্তন পাকিস্তান পেসার শোয়েব আখতার এক লাইভ টেলিভিশন শো-তে বড়সড় ভুল করে বসেন। ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মার নামের জায়গায় মুখ ফসকে তিনি বলে ফেলেন 'অভিষেক বচ্চন। -- আজকাল

ঘটনাটি ঘটেছে ক্রিকেট বিশ্লেষণমূলক অনুষ্ঠান ‘গেম অন হ্যায়’-তে। পাকিস্তানের এশিয়া কাপ ফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। ঠিক তখনই শোয়েব বলেন, 'যদি পাকিস্তান অভিষেক বচ্চনকে তাড়াতাড়ি আউট করতে পারে, তাহলে কী হবে তাদের মিডল অর্ডারের?' এ কথা শুনেই হাসির রোল ওঠে স্টুডিওতে। 

উপস্থিত সঞ্চালক ও অতিথিরা সঙ্গে সঙ্গে তাকে সংশোধন করেন 'বচ্চন নন, অভিষেক শর্মা!' কিন্তু ততক্ষণে ক্লিপটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের মধ্যেও শুরু হয় রসিকতা। এরপরেই নিজের স্বভাবসুলভ ঠাট্টার ভঙ্গিতে প্রতিক্রিয়া দেন অভিষেক বচ্চন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'স্যার, সর্বোচ্চ সম্মান রেখেই বলছি—আমাকে আউট করতেও পারবে না! আমি তো ক্রিকেটই খেলি না। 

অভিনেতার এই মন্তব্যে হেসে খুন অনুরাগীরা।খেলাধুলার প্রতি গভীর ভালোবাসার জন্য পরিচিত অভিষেক বচ্চন বর্তমানে একাধিক স্পোর্টস টিমের মালিকও।

তাঁর রসিক প্রতিক্রিয়া চলতি ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতায় বাড়তি মজা যোগ করেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করলেও, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার পর এবার শোয়েব আখতার দলটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। 

তিনি দাবি করেছেন, এই পাকিস্তানই পারে ভারতের অজেয় ধারায় ইতি টানতে। যদিও ভারত ইতিমধ্যেই টুর্নামেন্টে দু'বার পাকিস্তানকে হারিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়