শিরোনাম
◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন ◈ গুম হওয়া ২৫০ জনের সন্ধান মেলেনি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণের প্রাথমিক সত্যতা মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি ◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৪ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচনে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক, যা বললেন উপাচার্য

ব্যালট পেপার ছাপানোর সংখ্যা বা স্থান কোনো সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করতে পারে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচন ইস্যুতে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, সব নিয়ম মেনে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে ব্যালট ছাপানোর দ্বায়িত্ব দেয়া হয়েছে। তবে, নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি তারা ঢাবি কর্তৃপক্ষকে সময় স্বল্পতার কারণে জানাতে পারেনি।
 
 নির্বাচনে মোট ৪৮টি অভিযোগ এসেছে এবং সবগুলোই নিষ্পত্তি করা হয়েছে বলেও জানান উপাচার্য। এ ছাড়া, কোনো প্রার্থী সিসিটিভি ফুটেজ বা ভোটারের স্বাক্ষর দেখতে চাইলে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় তাকে আবেদন করতে হবে বলে জানান অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

  • সর্বশেষ