শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনসভায় মৃত্যুর রোল, অবশেষে মুখ খুললেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) জনসভায় ভয়াবহ পদদলনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ শিশু রয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

ঘটনাটি ঘটে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে। স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বিজয় মঞ্চে আসার পর তাকে কাছ থেকে দেখার জন্য হাজারো মানুষ ব্যারিকেডের দিকে ছুটে যান। হঠাৎ প্রচণ্ড ভিড়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। অনেকে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে মুহূর্তেই পদদলনের ঘটনা ঘটে।

advertisement

এ ঘটনায় অবশেষে মুখ খুলেছেন বিজয়। এক শোকবার্তায় থালাপতি বিজয় লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। এই অসহনীয় যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না। প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

পুলিশের তথ্যমতে, জনসভায় প্রাথমিকভাবে ৩০ হাজার মানুষের অনুমান করা হলেও শেষ পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ জড়ো হয়। এছাড়া বিজয় ঘোষিত সময়ের প্রায় সাত ঘণ্টা পর মঞ্চে আসেন। দীর্ঘ অপেক্ষা, অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত এই মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হয়।

advertisement

এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ শীর্ষ নেতারা। কর্মকর্তাদের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনার খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান দ্রুত করুরে পৌঁছান। এর আগে মুখ্যমন্ত্রী সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘করুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক। পদদলিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বহু মানুষ। তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

advertisement

 

  • সর্বশেষ