শিরোনাম
◈ ‘মনে হয়েছিল মরেই যাব’ : কলকাতার হোটেলে আগুন থেকে বাঁচার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ৩ বাংলাদেশি ◈ বাংলাদেশের ব্রহ্মপুত্রের নদের পলিতে রেয়ার আর্থের সন্ধান, খুলতে পারে উচ্চপ্রযুক্তি শিল্পের নতুন দুয়ার! ◈ এবার হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট ◈ মহাসড়কে ৬০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স: দুর্ঘটনা মোকাবিলায় নতুন যুগের সূচনা ◈ আঞ্চ‌লিক উত্তেজনার কথা ব‌লে ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ করলো আরব আ‌মিরাত! ◈ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষ করে তুল‌তে ২৩৫ কোটি টাকার ইনস্টিটিউটে প্রশিক্ষণ পাননি একজনও ◈ রাজশাহীতে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে যেভাবে চুরি করল তেল, ভিডিও ভাইরাল ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক সুবিধা কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ ◈ ক্রিকে‌টে চমকের জন্য তৈরি শাহরুখ খান, দ্য হান্ড্রেডে দেখা যেতে পারে নাইটরাইডা‌র্সের নতুন দলকে?  ◈ বাংলাদেশের কাছে হেরে মাথাব্যথা বেড়ে গে‌ছে অস্ট্রেলিয়ার! দ্বিতীয় টেস্টে বাদ ওপেনার 

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:১৩ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের হা‌রিস রউফ ও ফারহানের বিরুদ্ধে আইসিসিতে ভারতীয় বো‌র্ডের অভিযোগ

স্পোর্টস ডেস্ক : গত রোববার দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন মাঠে তাদের অঙ্গভঙ্গি নিয়ে নালিশ জানানো হয়েছে।

ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআই  বুধবার (২৪ সে‌প্টেম্বর) ইমেইলের মাধ্যমে অভিযোগটি জমা দিয়েছে এবং ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তা গ্রহণ করেছে।

যদি ফারহান ও রউফ লিখিতভাবে অভিযোগ অস্বীকার করেন, তাহলে আইসিসিতে শুনানি হতে পারে। সেক্ষেত্রে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজির থাকতে হবে দুই পাকিস্তানি ক্রিকেটারকে। যদিও দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ওই লড়াইয়ে ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট।

সেদিন ব্যাটিংয়ে নেমে ফিফটি করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি করার মতো ভঙ্গি করেন ফারহান। আর ফিল্ডিংয়ের সময় সীমানার কাছাকাছি থাকা রউফ গ্যালারির কিছু দর্শককে উদ্দেশ্য করে হাত দিয়ে বিমান উড়তে উড়তে ভূপাতিত হওয়ার ভঙ্গি করেন। ধারণা করা হচ্ছে, এসব ঘটনার জন্যই বিসিসিআই অভিযোগ করেছে।

রউফ ও ফারহানের অঙ্গভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি। কারণ পেহেলগামে সন্ত্রাসী হামলার পর গত মে মাসে হওয়া ভারত-পাকিস্তান যুদ্ধের প্রতি ইঙ্গিত খুঁজে পেয়েছেন অনেকে। তাই আলোচনা-সমালোচনাও চলেছে ব্যাপক আকারে।

এবারের এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি এখন পর্যন্ত দুবার মুখোমুখি হলেও ব্যাট-বলের লড়াই জমেনি। পাকিস্তানের বিপক্ষে অনায়াস জয় মিলেছে ভারতের। প্রথমবার ৭ উইকেটে, পরেরবার ৬ উইকেটে। উত্তাপ যা তৈরি হয়েছে, তা গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানো নিয়ে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জমা দিয়েছে। তবে বিষয়টির সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়