শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৭ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চীনের তিয়ানইউ লিউফাং কাপের কোয়ার্টার ফাইনালে বাফুফে একাডেমি দল 

স্পোর্টস ডেস্ক : চীনে চলমান এই টুর্না‌মে‌ন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারলেও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাডেমির অনূর্ধ্ব-১৭ দল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে উহান চীন অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে ইমাদুল খানের শিষ্যরা। তবে প্রথম দুই ম্যাচে টানা জয় নিশ্চিত করায় পরবর্তী পর্বে খেলার টিকিট আগেই পেয়ে যায় তারা।

গ্রুপ পর্বের অন্য ম্যাচগুলো শেষ হওয়ার পর বিকেলে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালে বাফুফে একাডেমির প্রতিপক্ষ।

প্রথম ম্যাচেই দারুণ শুরু করেছিল বাংলাদেশি তরুণরা। শ্রীলঙ্কা ফুটবল একাডেমির বিপক্ষে ৮-০ গোলের বড় জয়ে উড়ন্ত সূচনা করার পর টানা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে আগেভাগেই শেষ আট নিশ্চিত করে তারা। তবে তৃতীয় ম্যাচে প্রথমবারের মতো হোঁচট খেল দলটি।

ইমাদুল খানের দল এখন নতুন করে প্রস্তুতি নিচ্ছে শেষ আটের লড়াইয়ের জন্য, যেখানে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হলেও প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাসী করে তুলবে। ত‌বে সব কিছুর উপ‌রে পাফর‌মেন্স। ভা‌লো খেল‌লেই জয় আস‌তে পা‌রে।

  • সর্বশেষ