শিরোনাম
◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে ◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩১ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

১১ বছর পর  ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠ‌লো স্পেন, বাংলা‌দে‌শের অবস্থান ১৮৪

স্পোর্টস ডেস্ক : দারুণ খবর দেশ‌টির জন‌্য। ২০১৪ সালের পর এই প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে স্পেন। যা কিনা লামিন ইয়ামালের দলের জন্য বড় এক প্রাপ্তি। 

সাফল্যের মূল ভিত্তি ২০২৪ ইউরো জয়ের ধারাবাহিকতা এবং সাম্প্রতিক সময়ে তাদের দুর্দান্ত পারফরম্যান্স। র‍্যাঙ্কিংয়ের এমন উন্নতি শুধু যে তাদের শক্তির প্রমাণই দিয়ছে তা কিন্তু নয়, বরং বিশ্ব ফুটবলে নতুন করে আধিপত্য বিস্তারের বার্তাও দিয়েছে তারা।

সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। যেখানে এক ধাপ অবনমন হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলেরও।

২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা সর্বশেষ এক নম্বরে ছিল ২০১৪ সালের জুনে। আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে অবস্থান করছিল ২০২৩ সালের এপ্রিল থেকে।

Advertisement

স্পেনের পাশাপাশি উন্নতি হয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের। এক ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ২ নম্বরে উঠে এসেছে তার দল। তবে স্পেন ও ফ্রান্সের এই উন্নতি কাল হয়ে এলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। অবনতি হয়ে তালিকার ৩ নম্বরে নেমে গেছে লিওনেল মেসির দল। প্রায় আড়াই বছরের রাজত্ব হারিয়ে নিচে নেমে গেছে আলবিসেলেস্তারা।

দুঃসংবাদ আছে ব্রাজিলের জন্যও। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা নামলো তালিকার ৬ নম্বরে। চলতি বছরে বলিভিয়ার কাছে হেরে যাওয়ায় এক ধাপ পিছিয়েছে তারা। ব্রাজিলকে সরিয়ে তালিকার পাঁচে উঠে এসেছে সিআর সেভেনের পর্তুগাল। তাদের পয়েন্ট ১৭৭৯.৫৫। তালিকার চারে অবস্থান করছে ইংল্যান্ড।

সপ্তম ও অষ্টম স্থানে আগের মতো যথাক্রমে আছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম। এক ধাপ করে এগিয়ে নবম স্থানে ক্রোয়েশিয়া ও দশম স্থানে ইতালি আছে। শীর্ষ দশে থাকা আরেক ইউরোপিয়ান দল জার্মানি তিন ধাপ পিছিয়ে এখন আছে ১২ নম্বরে।

উল্লেখ্য, হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোনো উন্নতি-অবনতি নেই। আগের মতো ১৮৪ নম্বরে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

  • সর্বশেষ