শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? ◈ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি মাছউদ ◈ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে ◈ প্রথমবারের মতো দেশেই নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ ◈ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে মিলল বোমা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৩ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক :  নিরঙ্কুশ আ‌ধিপত‌্য থাকা স‌ত্বেও জয়টা এ‌কেবা‌রে সহজ হয়‌নি  রিয়াল মা‌দ্রিদের। বল‌তে গে‌লে তা‌দের এই জয় পে‌তে প্রচুর ঘাম ঝড়া‌তে হ‌য়ে‌ছে। এম বা‌প্পের ক‌্যা‌মিও‌তে জয় পে‌লো মা‌দ্রিদ। ম‌্যা‌চে তার ওভারহেড শটে আক্রমণের যে ঝড় তুলল রিয়াল মাদ্রিদ, তা চলল একেবারে শেষ পর্যন্ত। 

ফিনিশিংয়ের দুর্বলতায় অবশ্য অসংখ্য সুযোগ হারাল তারা। আচমকা গোল হজম করে পিছিয়েও পড়ল, শেষ দিকে অনেকটা সময় খেলতে হলো একজন কম নিয়ে। তবে খেই না হারিয়ে প্রত্যাশিত জয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করল রেকর্ড চ্যাম্পিয়নরা।

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল। টিম ওয়েহর গোলে পিছিয়ে পড়ার পর, জোড়া পেনাল্টি গোলে ব্যবধান গড়ে দেন এমবাপ্পে। 

শুরুর দিকে বেশিরভাগ সময় পজেশন রাখার পাশাপাশি আক্রমণে একচেটিয়া আধিপত্য করে রেয়াল মাদ্রিদ। ধীরে ধীরে চিত্র বদলায়। শেষ পর্যন্ত বল দখলে রাখার হিসেবে অনেকটাই এগিয়ে যায় সফরকারীরা।

৪০ শতাংশের একটু বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ২৮টি শট নিয়ে ১৫টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। আর মার্সেইয়ের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়