শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

খেলার বাই‌রে আচমকাই নেইমারের পকেটে আস‌লো ১০ হাজার কোটি টাকা

স্পোর্টস ডেস্ক : একেই বোধহয় বলে সৌভাগ্য! এমনিতে মাঠের বাইরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না নেইমারের। কিন্তু মাঠের বাইরের জীবনে আচমকা বাঁকবদল ব্রাজিলীয় মহাতারকা। 

আচমকাই তাঁর পকেটে ঢুকতে চলেছে প্রায় এক বিলিয়ন ইউরো। কীভাবে? সেটাই আশ্চর্যের। এক বিরাট ধনী ব্যক্তি নাকি তাঁর যাবতীয় সম্পত্তি উইল করে দিয়েছেন নেইমারকে। --- সংবাদপ্রতি‌দিন

advertisement

চলতি বছরেই সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে ব্রাজিলের ক্লাব স্যান্টোসে আসেন। তাতে বার্ষিক আয় অনেকটাই কমেছে। তার উপর চোট-আঘাতের সমস্যা থেকে রেহাই পাননি। ক্লাবও ব্যর্থতার সামনে। 

অন্যদিকে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে কার্লো আন্সেলোত্তির ব্রাজিল দলে সুযোগ পাননি। মাঠের ভাগ্য যাই হোক না কেন, মাঠের বাইরে যেন ভাগ্য খুলে গেল নেইমারের।

advertisement

জানা যাচ্ছে, ব্রাজিলের পোর্তো আলেগ্রের এক বিরাট ধনী ব্যক্তি নেইমারের নামে যাবতীয় সম্পত্তি উইল করেচ দিয়েছেন। 

যার পরিমাণ প্রায় এক বিলিয়ন ইউরো। অর্থাৎ প্রায় ১০ হাজার কোটি টাকা। কিন্তু কেন নেইমারকেই বেছে নেওয়া হল? জানা গিয়েছে, ওই ব্যক্তির কোনও ভাইবোন নেই, সন্তানও নেই। তিনি শুধু নেইমারের ভক্ত ছিলেন না। বরং তাঁর বাবার জীবনের গল্পের সঙ্গে নেইমারের মিল খুঁজে পান। সেই কারণে প্রাক্তন বার্সেলোনা তারকাকে আরও বেশি পছন্দ ছিল তাঁর।

advertisement

তবে কবে ওই ব্যক্তির মৃত্যু ঘটেছে, তা নিয়ে একটু ধোঁয়াশা আছে। যদিও জুন মাস থেকে নাকি সমস্ত আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনও পুরো সম্পত্তি পেতে সময় লাগবে। 

নেইমারের এই মুহূর্তে প্রায় ৩০০ মিলিয়ন ইউরোর মালিক। অর্থাৎ ওই ব্যক্তির সম্পত্তি পেলে তাঁর সম্পত্তি হয়ে যাবে ১.৩ বিলিয়ন। আর বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারও হয়ে যাবেন তিনি।

  • সর্বশেষ