শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? ◈ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি মাছউদ ◈ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে ◈ প্রথমবারের মতো দেশেই নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ ◈ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে মিলল বোমা

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৭ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডের হা‌ন্ড্রেড ব‌লের খেলায় টানা তৃতীয়বার শিরোপা জিতলো ওভাল ইনভিনসিবলস

স্পোর্টস ডেস্ক : এবা‌রো কো‌নো প্রতিপক্ষ শি‌রোপা জ‌য়ের দা‌বিদার হ‌তে পার‌লো না। টানা তৃতীয়বারের মতো দ্য হান্ড্রেডের শিরোপা জিতেছে ওভাল ইনভিনসিবলস। তিনবারই তারা গ্রুপ পর্বের শীর্ষে থেকে সরাসরি লর্ডসের ফাইনালে উঠেছে এবং প্রতিবারই শিরোপা হাতে তুলেছেন অধিনায়ক স্যাম বিলিংস। -- ক্রিক‌ফ্রেঞ্জি

আগের দুই ফাইনাল ছিল হাড্ডাহাড্ডি। তবে ট্রেন্ট রকেটসের বিপক্ষে এবারের ফাইনালে দলটি একচেটিয়া দাপট দেখিয়েছে। উইল জ্যাকস ও জর্ডান কক্স দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৮৭ রান যোগ করেন, যা দলের ১৬৮ রানের ভিত গড়ে দেয়। পরে নাথান সোউটার প্রথম সাত বলেই তিন উইকেট নিয়ে প্রতিপক্ষের টপ অর্ডার ভেঙে দেন।

এই তিনজনই টুর্নামেন্ট শুরুর প্রথম মৌসুম থেকেই ইনভিনসিবলস দলে আছেন। অধিনায়ক স্যাম বিলিংস ও কোচ টম মুডিও আছেন শুরু থেকে। দলটি মূলত ধারাবাহিকতা এবং একই কোর স্কোয়াডের ওপর নির্ভর করে এসেছে।

টস হেরে আগে ব্যাটিং নেমে ১৬তম বলে তাওয়ান্দা মুয়েয়ের উইকেট হারায় ওভাল। ১০ বলে ১৫ রান করে বিদায় নেন তিনি। তারপর জ্যাকস-কক্সের ব্যাটে এগিয়ে যায় ওভাল। ২৮ বলে ৪০ রান করে ফিরে যান কক্স।

৪১ বলে ৭২ রান আসে জ্যাকসের ব্যাটে। দলীয় ১৪৮ রানের মধ্যে এই দুই ব্যাটার ফিরে গেলে তারপর আর সেভাবে রান বাড়েনি। স্যাম কারান ১০ বলে ১৫ করে ফিরলেও ডোনোভন ফেরেইরা ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন।

লক্ষ্য তাড়া করতে নামা রকেটসের ব্যাটাররা শুরু থেকেই আসা-যাওয়ার মধ্যে সময় পার করেন। দলটির হয়ে মূলত একাই লড়াই করেন মার্কাস স্টইনিস। ৩৮ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৬৪ রান করেন তিনি।

অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার সাকিব মাহমুদের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন একদম একশ'তম বলে। আট উইকেটে ১৪২ রানে থামে ২৬ রানে হারা দলটি। মূলত সোউটারের দারুণ স্পেলেই ম্যাচ থেকে ছিটকে যায় রকেটস। এরপর স্টইনিসের দাপটেও ম্যাচে ফিরতে পারেনি দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়