শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জয় পে‌লো না বা‌র্সেলোনা, ভ্যালেকানোর সঙ্গে ড্র ক‌রেই মাঠ ছাড়‌লো 

স্পোর্টস ডেস্ক : বা‌র্সেলোনার জন‌্য অ‌বিশ্বাস‌্য রেজাল্ট। দুর্বল প্রতিপক্ষ‌কে হারা‌তে না পারার ব‌্যর্থতা তা‌দের। অ‌নেক চড়াই উতরাই পে‌রি‌য়েও জিত‌তে পার‌লো না দল‌টি। লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল দল রায়ো ভ্যালেকানোর বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। 

তবে তাদের সঙ্গেও পয়েন্ট হারিয়েছে ফ্লিকের দল। ৫৬ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১২টি শট নেয় বার্সেলোনা, যার মাত্র তিনটি ছিল লক্ষ‍্যে। 

advertisement

অন‍্য দিকে দ্বিতীয়ার্ধে সফরকারীদের প্রবল চাপে রাখা ভ্যালেকানো গোলের জন‍্য ১৩ শট নিয়ে সাতটি রাখে লক্ষ‍্যে।

প্রথম হাফে বেশকিছু সুযোগ পেয়েছিল বার্সা। তবে প্রতিপক্ষের গোলরক্ষক দারুণভাবে সেভ করে বার্সেলোনাকে এগিয়ে যেতে দেয়নি। তবে ৪০তম মিনিটে সফল স্পট কিকে বার্সেলোনাকে এগিয়ে নেন লামিন ইয়ামাল।

advertisement

প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ওলমো। পেনাল্টি স্পটের কাছ থেকে অরক্ষিত এই মিডফিল্ডার শট লক্ষ্যে রাখতে পারেননি।

দ্বিতীয় হাফে খেলা পুরো ঘুরে যায়। দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে বেশ চাপে রাখা ভ্যালেকানো সমতায় ফেরে ৬৭তম মিনিটে। ইসি পালাসনের কর্নারে দূরের পোস্টে অরক্ষিত পেরেসের শট পোস্টে লেগে জড়ায় জালে।

advertisement

শেষ সময়ে এগিয়ে যাওয়ার আরও একটি সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। পেনাল্টি স্পটের কাছে অপেক্ষায় থাকা লেভানডোভস্কিকে কাটব‍্যাক না করে গোলের জন‍্য শট নিয়ে সফল হননি তিনি। সেই শটের পরই শেষ হয় ম্যাচ। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।

  • সর্বশেষ