শিরোনাম
◈ বিশ্ববাজারে পিছিয়ে বাংলাদেশ, সুযোগ কাজে লাগাল ভিয়েতনাম-কম্বোডিয়া ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ ◈ প্রবল এল নিনোর সতর্কবার্তা, বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ : আল জাজিরার প্রতিবেদন ◈ স্লাভেন বি‌লিচ আবা‌রো ক্রোয়েশিয়ার কোচ হলেন  ◈ আ‌লো‌চিত সেই রেফা‌রি এবার ফ্রান্স-স্পেনের ম্যাচ পরিচালনা কর‌বেন ◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান ◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মিশন অস্ট্রেলিয়া’ স্লোগানে নারী ফুটবল দলের সঙ্গে আছেন বাফু‌ফে সভাপ‌তি তাবিথ আউয়াল

স্পোর্টস ডেস্ক : মিয়ানমারে নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লের বাছাইপর্বে সব ম্যাচে জয় তুলে নিয়ে ইতিহাস গড়া বাংলাদেশ দল দেশে ফেরে রোববার দিবাগত মধ্যরাতে। বিমানবন্দর থেকে সরাসরি তাদের সংবর্ধনার জন্য নেওয়া হয় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে।

সেখানে সংবর্ধনা মঞ্চে তাবিথ আউয়াল বলেন, 'আপনারা দুইটি কাজ করেছেন—আপনারা ইতিহাস নতুন করে লিখছেন, এবং সমাজের চিন্তা-চেতনার পরিবর্তনের যাত্রাকে এগিয়ে নিচ্ছেন। এজন্যই আমরা আপনাদের ধন্যবাদ জানাই।

নারী দলের এই অর্জনকে বাংলাদেশের একটি নতুন পরিচয় হিসেবেও তুলে ধরেন তাবিথ, 'নারী ফুটবল দলের কারণে আজ সারা বিশ্ব বাংলাদেশকে নতুন আলোয় দেখছে। আমরা আর কেবল বন্যা ও দুর্যোগের দেশ নই—আমরা এখন ফুটবলের দেশ। আমরা নারী সমতা ও নারীর ক্ষমতায়নের দেশ। আমরা আর পিছনে ফিরে যাব না, নারীদেরও পেছনে পড়ে থাকতে দেব না।

এগিয়ে চলার পথে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের প্রতি অটুট সমর্থনের বার্তা দেন বাফুফে সভাপতি, '১৮ কোটি মানুষ আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা আপনাদের ওপর আস্থা রাখছি। আমরা অঙ্গীকার করছি আপনাদের সঙ্গে থাকার। আপনারা এগিয়ে যান, পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই।

অবশেষে তাবিথ আউয়াল জানিয়ে দেন বাংলাদেশের লক্ষ্য এখন স্পষ্ট, 'আপনাদের জন্য আমাদের থাকবে সব রকম প্রার্থনা, অভিজ্ঞতা আর সহায়তা। এই যাত্রা থেমে যাওয়ার নয়। এখন আমাদের একটি অঙ্গীকার, একটি স্লোগান, একটি ট্যাগলাইন—মিশন অস্ট্রেলিয়া। তথ‌্যসূত্র, ডেই‌লি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়