শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৫:০৩ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির ভিডিও-বিতর্কে ক্ষমা চাইল মেটা

নিট আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া একটি ভিডিও বার্তা সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে নেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার জন্য প্রযুক্তিগত ত্রুটির কথা বলে ক্ষমা চেয়েছে মেটা। তবে এতে সন্তুষ্ট নয় ভারত সরকার। ঘটনার ব্যাখ্যা জানতে মেটার আন্তর্জাতিক প্রধানকে তলব করেছে ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

নিট প্রশ্নফাঁসের অভিযোগ, তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে গত এক মাস ধরে আন্দোলন চলছিল। এর মধ্যে ২৩ জুলাই গভীর রাতে প্রায় তিন মিনিটের একটি সেলফি ভিডিও প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

advertisement

ভিডিওতে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি লাখো শিক্ষার্থী ও তাঁদের পরিবারের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং পরীক্ষার্থীদের একটি বছর নষ্ট না হয়, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশের পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ইনস্টাগ্রামে ২৪ ঘণ্টার মধ্যে ভিডিওটির ভিউ ৩০৩ মিলিয়ন ছাড়িয়েছে বলে দাবি করা হয়।

advertisement

তবে অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর বিজেপি নেতারা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী এর সমালোচনা করেন। তাঁদের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর বার্তা কোনো বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান কীভাবে সরিয়ে দিতে পারে।

সমালোচনার মুখে মেটা জানায়, রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরে গিয়েছিল। পরে সেটি পুনরায় প্রকাশ করা হয়।

advertisement

তবে মেটার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ভারত সরকার। কেন এবং কীভাবে প্রধানমন্ত্রীর ভিডিও সাময়িকভাবে সরিয়ে ফেলা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা জানতে মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের তলব করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

 

  • সর্বশেষ