শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ১০:১০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আগামী অ‌ক্টোব‌রে নেপা‌লে শুরু হ‌তে যাওয়া প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সা‌কিব

স্পোর্টস ডেস্ক : নেপাল প্রিমিয়ার লিগ মাতাবেন সাকিব আল হাসান। পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলবেন টাইগার এই অলরাউন্ডার। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে পোখারা অ্যাভেঞ্জার্স লিখেছে, ‘বিশ্ব ক্রিকেটের মঞ্চ থেকে এখন পোখারার চূড়ায়। ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারে স্বাগত সাকিব আল হাসান। ---- ডেইলি ক্রিকেট

সাকিবকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে পোখারা অ্যাভেঞ্জার্স। সেখানে সাকিবকে বসানো হয়েছে এক সিংহাসনে। পাশে রয়েছে ডোরাকাটা এক বাঘ। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে একের পর এক রেকর্ড গড়া সাকিবের বিশালতা বোঝাতেই এভাবে তাকে নিয়ে ভিডিও বানিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স।

বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলেছেন সাকিব। আইপিএল থেকে শুরু করে পিএসএল, জিএসএল, বিগব্যাশসহ অনেক লিগেই পড়েছে সাকিবের পদধুলি। তবে এনপিএলে কখনো খেলেননি সাকিব। নিজেদের মাটিতে সাকিবের মতো অলরাউন্ডারের খেলা দেখতে পারবেন নেপালের দর্শকরা।

২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সাকিব। এরপর থেকেই জাতীয় দলের বাইরে টাইগার এই অলরাউন্ডার। তবে নিয়মিত খেলে যাচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। আগামী অক্টোবরে শুরু হবে নেপালের এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

  • সর্বশেষ