শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বাংলাদেশের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে জি‌তে গে‌ছে বাংলা‌দেশ ইমা‌র্জিং দল, ৪ উইকেট ও ২ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছেড়েছেন তোফা‌য়েল আহ‌মেদ ও রা‌কিবুল হাসান।

আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩০১ রান করেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। জবাবে ব্যাট করতে নেমে রবিন মিয়ার ৮৭ রানে ভর করে দারুণ জয় পায় বাংলাদেশের যুবারা। -- ডেই‌লি ক্রিকেট

রাজশাহীতে আগে ব্যাট করতে নেমে দারুণ খেলেছে সফরকারীরা। আন্দিলে মোজাকিনে ব্যতিত সবাই করেছেন দুই অঙ্কের ঘরে রান। 

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেছেন কনোর ইস্টারহুজেন। এছাড়াও ফিফটির দেখা পেয়েছেন আন্দিলে সিমিলেন। ৬১ রানের ইনিংস খেলেছেন প্রোটিয়া এ ব্যাটার। শেষের দিকে ঝড় তুলেছিলেন তিনি।
এছাড়াও ১৫ বলে ২৬ রানের ক্যামিও খেলেছেন টিয়ান ফন ভুরেন।

বাংলাদেশের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন রিপন মন্ডল। কিন্তু ১০ ওভারে দিয়েছেন ৮৪ রান। দুটি উইকেট নিয়েছেন আহরার আমিন।

রান তাড়ায় বাংলাদেশকে ভালো শুরু এনে দেন রবিন মিয়া ও জিসান আলম। কিন্তু জিসান শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ২৭ বলে ৩১ রান করে ফিরেছেন জিসান। রবিন খেলেছেন ৮৯ বলে ৮৭ রানের ইনিংস। 
প্রিতম কুমার (১৭) ও আরিফুল ইসলাম খেলেছেন ৩৬ রানের ইনিংস। 

তবে বাংলাদেশকে ম্যাচে রাখেন আকবর আলী। ২৪ বলে ৪১ রান করেছেন যুবা অধিনায়ক। শেষে ৩ ওভারে ৩৮ রানের সমীকরণ মিলিয়েছেন তোফায়েল ও রাকিবুল। ২০ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন তোফায়েল, রাকিবুল খেলেছেন ১০ বলে অপরাজিত ২৪ রানের ক্যামিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়