শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৯:২০ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান সফ‌রে যাওয়া কি আদৌ নিরাপদ! চিন্তিত বি‌সি‌বি

নিজস্ব প্রতি‌বেদক : পাকিস্তানে যেতে আর ইচ্ছুক নন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ড্যারিল মিচেল। 
বাংলাদেশের ক্রিকেটার রিশাদ হোসেন স্বয়ং এই কথা জানিয়েছেন। পিএসএল খেলতে পাকিস্তানে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে বিদেশি ক্রিকেটারদের, তা গোপন থাকেনি। 

 বাংলাদেশ ক্রিকেট দল কি পাকিস্তান সফরে যাবে? এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে পারেনি তারা। 

ভারত-পাকিস্তানের সংঘর্ষের আবহে পাক সফর নিয়ে অনিশ্চয়তা ছিল বাংলাদেশ ক্রিকেট বো‌র্ডের (বি‌সি‌বি )। কিন্তু শনিবার দুই প্রতিবেশি দেশ যুদ্ধ বিরতির শপথ নেয়। তার পরেও কিন্তু ভারতের সীমান্তবর্তী শহরে ড্রোন হামলা চালায় পাকিস্তান। যদিও শনিবার রাত দশটার পর থেকে আর ড্রোন হামলা চালায়নি পাকিস্তান। 

এই পরিস্থিতিতে পাক সফর নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি  এখন পাক ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায়। পিসিবি তাদের সিদ্ধান্ত জানানোর আগে পরিস্থিতি খতিয়ে দেখতে চায়।  অপেক্ষা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তের। পিসিবি আরও কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাতে চায়।
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে ঝুলে রয়েছে এশিয়া কাপের ভাগ্য। সংঘর্ষ বন্ধ হয়ে গেলেও সিদ্ধান্ত জানাতে আরও কয়েকদিন সময় লাগবে। 

উল্লেখ্য, ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত টাইগার‌দের পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা পাকিস্তানের মাটিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়