শিরোনাম
◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএলে সিংহাসনচ্যুাত হ‌য়ে টু‌পি হারালেন রিশাদ হো‌সেন

স্পোর্টস ডেস্ক: চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো খেলছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের প্রথম দুই ম্যাচেই ঝলক দেখিয়েছেন তিনি। দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়েছেন এই টাইগার লেগ স্পিনার। এতেই পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ। -- ই‌ত্তেফাক

তবে সেই ‘সিংহাসনে’ ২৪ ঘণ্টাও থাকতে পারেননি বাংলাদেশের তরুণ এই লেগ স্পিনার। রিশাদকে টপকে পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার। 

রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ ছিল পরশু রাতে করাচি কিংসের বিপক্ষে। আর হোল্ডারের ইসলামাবাদ ইউনাইটেড গত রাতে খেলেছে মুলতান সুলতানসের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে এই ম্যাচে ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন হোল্ডার। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারী এখন তিনি।

এবারের পিএসএলে রিশাদ শুধু একটা ম্যাচই একাদশে সুযোগ পাননি। ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচটাই হেরেছে লাহোর। কোয়েটা ও করাচির বিপক্ষে ৭৯ ও ৬৫ রানের বিশাল দুই জয়ে লাহোরের নেট রানরেট ‍+২.০৫১। তিন ম্যাচের দুটিতে জিতে এখন লাহোরের ৪ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেড পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ম্যাচের তিনটিতে জিতেছে তারা। লাহোরের পরের ম্যাচ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।

  • সর্বশেষ