শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবন জীবিকার তাগিদে পাকিস্তানের তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে পাড়ি জমালেন

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ক্যারিয়ারের উন্নতির জন্য পাকিস্তানের সাবেক ক্রিকেটার উসমান কাদির অস্ট্রেলিয়া চলে যান। নিউ সাউথ ওয়েলসে বর্তমানে তিনি বসবাস করছেন এবং সিডনির হকসবুরি ক্লাবে খেলছেন। - ক্রিকেট পাকিস্তান

উসমান কাদির পূর্বে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ২২ গজ মাতিয়েছেন। বিগ ব্যাশ লিগে (বিবিএল) পার্থ এবং অ্যাডিলেডের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তার ক্যারিয়ারে তিনি অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী এক্সআই দলের হয়ে খেলেন, যা তার জন্য একটি বড় সম্মান ছিল। 

গত অক্টোবর মাসে, উসমান কাদির পাকিস্তান ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন, তার বর্তমান পরিস্থিতি এবং হতাশা প্রকাশ করে তিনি বলেন, ক্রিকেট আমার জীবিকা। আমি অস্ট্রেলিয়া এসেছি ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এবং আমি আশাবাদী ও দৃঢ় প্রতিজ্ঞ যে ভালো সুযোগ আমার দিকে আসবে। 

উল্লেখ্য যে, তিনি প্রথমে পাকিস্তানে ফিরে গিয়েছিলেন তার প্রয়াত বাবা আবদুল কাদিরের ইচ্ছা অনুযায়ী, যিনি চেয়েছিলেন তার ছেলে পাকিস্তানের হয়ে খেলা দেখুক। তবে, বর্তমানে উসমান কাদির অস্ট্রেলিয়ায় নিজের ক্রিকেট ক্যারিয়ার পুনরায় শুরু করার পরিকল্পনা নিয়ে আছেন এবং তার পরিবার শিগগিরই তার সঙ্গে যোগ দেবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়