শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল ফুটবলে রহমতগঞ্জকে হারালো ঢাকা মোহামেডান 

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটি এবার রহমতগঞ্জের বিপক্ষে দারুণ জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে। মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার (১০ জানুয়ারি) রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে। এটি তাদের টানা সপ্তম জয়। লিগে এখনও হারের মুখ না দেখা দলটির সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রহমতগঞ্জ।

মোহামেডান ফেডারেশন কাপ থেকে বিদায় নেয় মূলত রহমতগঞ্জের কাছে হারের পর। সেই হারের প্রতিশোধই নিলো মতিঝিলের দলটি। যদিও ম্যাচের শুরুতে মোহামেডান তেমন আক্রমণ করতে পারছিল না। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে রাজু আহমেদ জিসানের গোলে এগিয়ে যায় তারা। মেহেদী হাসান মিঠুর ক্রস নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালের ঠিকানায় পাঠান জিসান।

বিরতির আগে অবশ্য সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। বক্সে স্যামুয়েল বোয়েটাং ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু নাবীব নেওয়াজ জীবনের স্পট কিক ঝাঁপিয়ে ঠেকান গোলকিপার মোহাম্মদ সুজন।  
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় মোহামেডান। ৬৪তম মিনিতে আরিফের ক্রসে বল পেয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। চার মিনিট পর আরও এগিয়ে যায় মোহামেডান। মোজাফফরভের পাস ধরে বক্সে ঢুকে বল জালে পাঠান এমানুয়েল সানডে। তবে ৮৬তম মিনিটে বোয়েটাংয়ের গোলে হারের ব্যবধান কমায় রহমতগঞ্জ।  
দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে ব্রাদার্স। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়