শিরোনাম
◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৮ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটের ফর্মে ফিরতে বাবর আজমকে বিয়ের পরামর্শ বাসিতের

স্পোর্টস ডেস্ক: ভারতের হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরই বিয়ে করবেন বাবর আজম। গত বছরের আগষ্টে এমন খবর প্রকাশ করেছিল পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। যদিও শেষ পর্যন্ত তাদের সেই খবরের সত্যতা মেলেনি। বরং তাদের সংবাদ প্রকাশের বছরখানেক পেরিয়ে গেলেও বিয়ে করেননি বাবর। তবে ক্রিকেটার হিসেবে ফর্মে ফিরতে পাকিস্তানের তারকা ব্যাটারকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন বাসিত আলী।

ব্যাট হাতে সময়টা একেবারে ভালো যাচ্ছে না বাবরের। কদিন আগে আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের সেরা দশের বাইরে চলে গেছেন তিনি। মূলত প্রায় দু’বছর ধরে নিয়মিত রান করতে না পারায় অবনতি হয়েছে তার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মতো সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি বাবর। সেরা ছন্দে নেই টেস্ট ক্রিকেটেও। সাদা পোশাকের ক্রিকেটে সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছেন ২০২২ সালের ডিসেম্বরে, করাচিতে।

এমনকি নিজের খেলা সবশেষ ১৬ ইনিংসের একটিতেও হাফ সেঞ্চুরির দেখা পাননি ২৯ বছর বয়সী এই ব্যাটার। অর্থাৎ দেড় বছরের বেশি সময় ধরে টেস্টে সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরি করতে পারছেন না। সদ্যই সমাপ্ত বাংলাদেশ সিরিজে বাবরের ব্যাট থেকে ৪ ইনিংসে এসেছে ৬৪ রান। যেখানে একটি ম্যাচে ডাকও মেরেছেন তিনি। এমন অবস্থায় ফর্মে ফিরতে বাবরকে বিয় করার পরামর্শ দিয়েছেন বাসিত।

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় বাবরের বাবা-মাকে অনুরোধও করেছেন। বাসিত বলেন, ‘বাবর আজম, তোমার মা- বাবার সঙ্গে কথা বলে বিয়ে করে নাও। এরপর তুমি পুরোপুরি ভিন্ন এক মানুষ হয়ে উঠবে। আমি জানি, যখন কোনো খেলোয়াড় ভালো খেলতে পারে না, তখন কেমন অনুভূতি হয়। আমি বাবরের মা–বাবাকে অনুরোধ করছি, ওর বিয়ের ব্যবস্থা করুন। বড় ভাই হিসেবে আমি ওকে বলতে চাই, ভাই বিয়ে করে ফেলো। তোমার যথেষ্ট বয়স হয়েছে।

লম্বা সময় ধরেই ভালো ক্রিকেট খেলতে পারছে না পাকিস্তান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হেরে বাদ পড়তে হয়েছিল গ্রুপ পর্ব থেকেই। টেস্টে নিজেদের ঘরের মাঠে জয় নেই অনেকদিন হলো। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আটে নেমে গেছে পাকিস্তান। এমনকি আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়েও ইতিহাসের সবচেয়ে বড় অবনতি হয়েছে এবার।

বাংলাদেশের হারকে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য বড় শিক্ষা হিসেবে দেখছেন বাসিত। এখন থেকে বের হতে বাবর, শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ানদের জেগে ওঠে চোখ মেলতে বলছেন তিনি। তবে এখন যদি চোখ না খেলে তাহলে পাকিস্তানকে শুধু নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার পরামর্শ দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
বাসিত বলেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের দল পাকিস্তানের ক্রিকেটারদের বড় শিক্ষা হয়েছে। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য জেগে ওঠার ডাক। ওরা এর চেয়ে নিচে নামতে পারে না। এখন তাদের জেগে উঠে চোখ মেলতে হবে। বাংলাদেশের কাছে হারের পরও যদি তোমাদের চোখ না খোলে, তাহলে শুধু নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলো।

  • সর্বশেষ