শিরোনাম
◈ ভারত-চীনের ভারসাম্যে কূটনৈতিক নীতি ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? ◈ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি মাছউদ ◈ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে ◈ প্রথমবারের মতো দেশেই নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ, শঙ্কা কেবল বৃষ্টি

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টেস্টের শেষ ও পঞ্চম দিনটি বৃষ্টিহীন থাকলে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা আছে বাংলাদেশ দলের। সোমবার (২ সেপ্টেম্বর) পেসারদের দুর্দান্ত দিনের পর ওপেনিং জুটিকে থামাতে পারেনি পাকিস্তানের বোলাররা। তবে থামতে হয়েছে প্রকৃতির বাধায়। প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে ম্যাচের শেষ দিন বাংলাদেশের প্রয়োজন আরও ১৪৩ রান। 

 সে জন্য থাকতে হবে পরিস্কার আবহাওয়া। আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে  সোমবার চতুর্থ দিনের খেলার ইতি টানা হয়েছে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই।

সোমবার রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ে পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় দলকে দারুণ শুরু এনে দেন জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন জাকির। সপ্তম ওভার শেষে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ৪২ রান।

দুটি করে চার ও ছক্কায় ২৩ বলে ৩১ রানে অপরাজিত আছেন জাকির। অপর প্রান্তে সাদমান করেছেন ১৯ বলে ৯ রান। সোমবার (২ সেপ্টেম্বর) হাসান মাহমুদ, নাহিদ রানার তোপে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পান হাসান আর নাহিদের শিকার ৪ উইকেট। ম্যাচ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রানের। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়