শিরোনাম
◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন

প্রকাশিত : ২১ মে, ২০২৪, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৪, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে আইপিএল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ: গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক: বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। ঘরোয়া এই লিগে ভারতের ক্রিকেটারদের অনেক উন্নতি হয়েছে। ফলে আইপিএলের দলগুলোর মানও বেড়েছে। এজন্য এই টুর্নামেন্টকে এগিয়ে রাখার কথা বললেন ভারতের হয়ে বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর।

আইপিএলের আঙ্গিনায় শুরু থেকেই বিচরণ গম্ভীরের। কলকাতার হয়ে দুইবারের আইপিএল শিরোপা জয়ী অধিনায়ক বর্তমানে দলটির মেন্টর হয়ে কাজ করছেন। সম্প্রতি অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তার ইউটিউব চ্যানেলের একটি শোতে এসেছিলেন তিনি। সেখানেই তাদের কথা হয় আইপিএলের পরিবর্তন নিয়ে।

বাঁহাতি এই ওপেনার বলেন, আজ যখন আমি আন্তর্জাতিক দলগুলোর দিকে তাকাই। দুই বা তিনটি দল বাদে, আমি যথেষ্ট প্রতিযোগিতা সেখানে আছে দেখি না। খুব বেশি দল ভারতের যে মান আছে তার সমানে আসতে পারবে না। তো আমি মনে করি যে আজকের দিন এবং সময়ে, আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে আইপিএল অনেক বেশি প্রতিদ্বন্দিতাপূর্ণ হয়ে উঠেছে। -দ্য ডেইলি স্টার

আইপিএলের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের বোলিং আক্রমণে যথেষ্ট পার্থক্য চোখে পড়ে গম্ভীরের। এ বিষয়ে তিনি বলেন, আপনি যদি দেখেন আইপিএলের প্রথম তিন অথবা চার বছরে, যখন আপনি আন্তর্জাতিক ক্রিকেট খেলতেন। আপনি আক্ষরিক অর্থেই পাঁচ অথবা ছয়জন কোয়ালিটি বোলারের মোকাবেলা করছেন। কিন্তু আইপিএলের প্রথম দুই বছরে, যখন টুর্নামেন্টের মান এখনকার মতো ভালো ছিল না। আপনি সবসময়ই দুই কিংবা তিনজন ঘরোয়া বোলারকে টার্গেট করতে পারতেন। এবং একজন ব্যাটারের জন্য, আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রান পাওয়া বেশ সহজ ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়