শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০১:৫৮ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির বিকল্প আমাদের খুঁজতে হবে: কোচ আয়ালা

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা পালন করেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ^কাপেও নিজ দেশের জার্সি পরে মাঠে নামুক, এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের। তবে এলএমটেনের জন্য এখন বড় বাঁধা তার বয়স। ২০২৬ বিশ^কাপের মতো আসর খেলার জন্য কতটুকু ফিট থাকবেন মেসি সেই প্রশ্নও থেকে যায়।

মেসির ২০২৬ বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা বলেন, কোপা আমেরিকার আগে আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ আছে। আমরা চেষ্টা করব এই সময়ের মাঝে দল গুছিয়ে ফেলতে। মেসি সারা জীবন আর্জেন্টিনার জার্সিতে খেলবে না। তার বিকল্প আমাদের খুঁজতে হবে। তবে এটাও ঠিক, লিওনেল মেসির মত ফুটবলার সব সময় আসে না।

লিওনেল মেসির জন্য জাতীয় দলের দরজা সব সময় খোলা থাকবে বলেও মন্তব্য করেন আয়ালা। মেসির প্রতিটা ম্যাচেই আলাদা নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি। আপাতত আর্জেন্টিনার এই সহকারী কোচের পরিকল্পনা কেবলই কোপা আমেরিকা নিয়ে। -চ্যানেল২৪

কোচ রবার্তো আয়ালা বলেন, আমরা প্রতিটা ম্যাচ ধরে এগুতে চাই। আমাদের পরিকল্পনায় এখন কেবলই কোপা আমেরিকা। এই টুর্নামেন্ট দিয়ে আমরা বুঝতে পারবো মেসি কোন পর্যায়ে রয়েছে। সে খেলবে কি, খেলবে না তার পুরোটাই নির্ভর করছে মেসির ওপর। ভবিষ্যতে কি করবে তা সময় বলে দেবে। মেসি যখন জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয় সে দারুণ উপভোগ করে। আর এটা যতদিন সে করবে, খেলা চালিয়ে যাবে।

এএফ/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়