শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ১২:০৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প্রিমিয়ার লিগের ম্যাচে নি‌জের মা‌ঠেই হোঁচট খে‌লো লিভারপুল

স্পোর্টস ডেস্ক: ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে রোববার (১৫ মার্চ) অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। এতে লিগে টানা দুই ম্যাচে জয়হীন থাকলো লিভারপুল। আগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল অলরেডরা। 

 গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে গালাতাসারাইয়ের মাঠে ১-০ গোলে হারে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে অলরেডরা, এফএ কাপে উলভসের বিপক্ষে ৩-১ গোলে। 

লিগে ৩০ ম্যাচে ১৪ জয় ও সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শিরোপাধারী লিভারপুল। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে অবস্থান অ্যাস্টন ভিলার। 
 
এদিন ম্যাচের শুরুতেই লিড নেয় লিভারপুল। ১৮তম মিনিটে সোবোসলাইয়ের নৈপুণ্যে এগিয়ে যায় অলরেডরা। প্রায় ২৫ গজ দূর থেকে সোবাসলাইয়ের শট নাগালের মধ্যে থাকলেও আটকাতে পারেননি টটেনহ্যাম গোলরক্ষক। বল তার হাতে লেগে জালে জড়ায়। 
 
সবশেষ ১৪ ফেব্রুয়ারি জালের দেখা পেয়েছিলেন সোবোসলাই, এফএ কাপে ব্রাইটনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে। চলতি মৌসুমে এ নিয়ে সরাসরি ফ্রি কিকে পাঁচটি গোল করলেন সোবোসলাই। লিভারপুলের জার্সিতে ২০১২-১৩ মৌসুমে ফ্রি কিক থেকে সমান পাঁচটি করেছিলেন লুইস সুয়ারেজ।

 লিগে আগের ছয় রাউন্ডের সবগুলোতেই হেরেছে টটেনহ্যাম। লিভারপুলের মাঠে অবশ্য সমানতালে পাল্টা আক্রমণ চালায় তারা, তবে সাফল্য পাচ্ছিল না। অবশেষে নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের মুখে হাসি ফোটান রিচার্লিসন। সতীর্থের ছোট পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে দারুণ প্লেসিং শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 
 
লিগে ২০২৬-এ এখনও পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি টটেনহ্যাম। সবশেষ তারা জিতেছিল গত ২৮ ডিসেম্বর, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। ৩০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে আছে তারা।

  • সর্বশেষ