শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ১২:৩৭ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংঘাতের মাঝে ট্রাম্পের দাবি, ইরানে নিহত ৪১ হাজার

ইরানে চলমান সংঘাতের মধ্যে নতুন করে বিতর্কিত দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গত জানুয়ারিতে ইরানজুড়ে চলা বিক্ষোভে নিহতের সংখ্যা প্রায় ৪১ হাজার হতে পারে।

এর আগে তিনি এই সংখ্যা ৩২ হাজার বলে উল্লেখ করেছিলেন। নতুন করে সংখ্যা বাড়িয়ে বলায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ট্রাম্প বলেন, এটি বেশ ভয়াবহ ব্যাপার।

advertisement

মঙ্গলবার ১৭ মার্চ সংঘাতের ১৮তম দিনে তিনি এই মন্তব্য করেন।

এদিকে ন্যাটোকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলায় যোগ দিতে অস্বীকার করায় তিনি এই জোটকে কঠোর ভাষায় সমালোচনা করেন।

advertisement

হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ন্যাটো একটি ভয়াবহ বোকামি করছে।

হরমুজ প্রণালিতে সৈন্য পাঠানোর অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাদের সাহায্য করতে চায় না, যা সত্যিই আশ্চর্যজনক।

advertisement

তবে একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কোনো সাহায্যের প্রয়োজন নেই।

ইরানের ওপর হামলার প্রেক্ষাপটে মার্কিন এক কর্মকর্তার পদত্যাগ নিয়েও কথা বলেন ট্রাম্প।

ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তার বিষয়ে তিনি অত্যন্ত দুর্বল ছিলেন।

ট্রাম্প আরও বলেন, তিনি মনে করেন জো কেন্টের পদত্যাগ ভালো হয়েছে।

একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ইরান কোনো হুমকি নয়—এমন বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। তার মতে, সব দেশই বুঝতে পেরেছে ইরান কতটা বড় হুমকি। সূত্রঃ আল-জাজিরা

 

  • সর্বশেষ