শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ১০:১০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবর আজম ও ফখর জামান‌কে নিয়ে নতুন বিতর্ক, ‌নির্বাচকরা তদন্ত চাই‌লেন

স্পোর্টস ডেস্ক : বাবর আজ‌মের বিতর্ক যেন পিছু ছাড়ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকে আলোচনায় পাকিস্তানের তারকা এ ক্রিকেটার। বাজে ফর্মের কারণে হয়েছিলেন সমালোচিত। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে না রাখায় আলোচনায় বাবর।

এর মাঝে যোগ হয়েছে নতুন বিতর্ক। বিশ্বকাপে বাবর আজম ও ফখর জামান নাকি চোট নিয়ে খেলেছেন। এমনটাই দাবি করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক আকিব জাভেদ। সেই সাথে তিনি বিষয়টি তদন্ত করারও দাবি জানিয়েছেন।

বাবরের মতো বাংলাদেশ সিরিজের স্কোয়াডে নেই ফখর। তখন জানানো হয়েছিল, চোটের কারণে তাকে দলে রাখা হয়নি। তবে এখন সামনে আসছে নতুন তথ্য। আকিব জাভেদ বলেছেন, ‘কয়েকজন ক্রিকেটার এই সিরিজে (বাংলাদেশ) নেই। (বিশ্বকাপ থেকে) ফেরার পর বাবর আজমের ইনজুরি নিয়ে উদ্বেগ আছে, আমাদের চিকিৎসক তাকে পরীক্ষা করেছে। চোটের কারণে এই সিরিজ অথবা ঘরোয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে নেই তিনি। যদিও তিনি ইনজুরি-আক্রান্ত, তবুও খেলতে চেয়েছিলেন। 

ফখরেরও চোট রয়েছে– যে কারণে আমরা বিষয়টি নিয়ে ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছি। কীভাবে বিশ্বকাপের পরপরই ফখরও আনফিট হয়ে যান, এই দুজনের ইনজুরির তথ্য আমাদের কাছে এসেছে?

সেই সাথে আকিব জাভেদ প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপে খেলার সময় ফিজিও বাবর ও ফখরের ঠিকভাবে দেখভাল করেছেন কিনা তা নিয়েও। পাকিস্তানের প্রধান নির্বাচকের প্রশ্ন, ‘বিশ্বকাপে তারা যখন খেলছিলেন, সেখানে কি তাদের ফিটনেস ঠিকভাবে দেখভাল করা হয়নি? তারা কি পুরো ফিট না হয়েও স্কোয়াডে ছিলেন? আমরা নির্বাচক, আমাদের বিষয়গুলো জানা উচিত। যখন আপনি বিশ্বকাপ খেলতে যাবেন, সেখানে যেকোনো স্বাস্থ্যগত বিষয় আপনার প্রধান কোচ, ফিজিও আছেন। ফলে আপডেট দেওয়া এবং বিষয়গুলো আমাদের জানানোর দরকার ছিল।’

বাংলাদেশের বিপক্ষে ৬জন তরুণ খেলোয়াড় নিয়ে এসেছে পাকিস্তান। যাদের এখনো ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়নি। দলে এত তরুণ খেলোয়াড় রাখায় শুরু হয়েছিল সমালোচনা। তবে সেই সমালোচনার জবাব দিলেন আকিব জাভেদ।

তিনি বলেন, (সাংবাদিকদের উদ্দেশে) আপনাদের কিংবা আমাদের কাছে এটি দৃশ্যমান ছিল কি না, তা গুরুত্বপূর্ণ নয়। কোথায় কোন ক্রিকেটার ম্যাচ কিংবা প্র‌্যাকটিসে কীভাবে চোট পেয়েছেন, আমরা জানি না। তবে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সিরিজ খেলতে মাজ সাদাকাতের মতো তরুণদের পাঠাব। 

বিশ্বকাপের আগেই পুরো শক্তির স্কোয়াড না পাঠানোর সিদ্ধান্ত ছিল। যা আমরা ২০২৪ জিম্বাবুয়ে সিরিজ থেকে করে আসছি। নতুন ক্রিকেটার খেলালে বাড়তি অপশন তৈরি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়