শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'বিশ্ব ক্রিকে‌টে আমরা দুজনই আগুন, কেউ বরফ নই’ : অভিষককে নিয়ে স্যামসন

স্পোর্টস ডেস্ক : অভিষেক শর্মা বর্তমানে বোলারদের আতঙ্কের নাম হয়ে উঠেছেন। ঝড়ো ব্যাটিংয়ের কারণে তার খ্যাতি বিশ্বজোড়া। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু স্যামসনও দেখিয়েছেন নিজের সামর্থ্য। সব মিলিয়ে বিশ্বকাপে দুই ভারতীয় ওপেনার ছিলেন বেশ মারমুখী। 

ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান অভিষেক ও স্যামসন। দুজনের ব্যাটে ভর নির্ধারিত ২০ ওভারে ২৫৫ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারত জেতে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। 

ফাইনালে স্যামসন করেন ৮৯, আর অভিষেকের ব্যাট থেকে আসে ৫২ রান। নিজেদের জুটি নিয়ে স্যামসন বলেন, ‘আমরা বরফ আর আগুন নই, আমরা দুজনেই আগুন। কখনো কখনো সে আগুন জ্বালায়, কখনো আমি।

স্যামসন ও অভিষেক দুজন দুই শহরের। একজন কেরালার, আরেকজন পাঞ্জাবের। এই দুই অঞ্চলের স্বাভাবিক বন্ধুত্ব তাদের বোঝাপড়াকে শক্তিশালী করে তুলেছে বলে মনে করেন স্যামসন। 

ডানহাতি এ ব্যাটার বলেন, স্যামসন বললেন, ‘আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া। ২০২৪ সাল থেকে এটা করছি, মাঠের মাঝখানে আমাদের কেরালা-পাঞ্জাবি বন্ধত্ব কাজ করে। সবকিছুই স্বাভাবিকভাবে ঘটে। তাই আমরা একে জটিল করে তুলি না।

  • সর্বশেষ