শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৪, ০৮:০৩ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৪, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের শুভেচ্ছা জানালো তিন দেশের ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: বুধবার বিশ্বের অনেক দেশেই পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। অস্ট্রেলিয়াতেও পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এই দিনটি। দেশটির ক্রিকেট বোর্ড (ক্রিকেট অস্ট্রেলিয়া) জানিয়েছে ঈদের শুভেচ্ছা। একইভাবে ঈদ পালন করছে এশিয়ান দুই দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দেশের পক্ষ থেকেও দেয়া হয়েছে শুভেচ্ছা বার্তা। 

রমজানের সিয়াম সাধনা শেষে গতকাল অস্ট্রেলিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। যার ফলে আজ সেখানে ঈদ পালন করছে মুসলিম সমাজ। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম ক্রিকেটার উসমান খাজার একটা ছবি দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে তারা লিখেছে, 'ঈদ মুবারক, যারা খুব খুশি এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করছেন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।' সূত্র: ঢাকা পোস্ট

পাকিস্তান ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেও ঈদের শুভেচ্ছাবার্তা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও। ফেসবুকে সিংহলিজ ভাষার আদলে ঈদ মোবারক লেখা ছবি শেয়ার করা হয়েছে। বিশ্বব্যাপী মুসলমানদের শান্তি ও খুশির বার্তা দেওয়া হয়েছে ক্যাপশনে। 

এদিকে চাঁদ দেখা না যাওয়ায় আজ বাংলাদেশে পূর্ণ হচ্ছে ৩০শে রমজান। আগামীকাল (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। রিপোর্ট: অনিক কর্মকার

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়