শিরোনাম
◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ ◈ কোম্পানিতে চাকরির নামে ‘সার্ভিস ভিসায়’ রাশিয়া, ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশি তরুণদের! ◈ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি ◈ ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রোগীর ৮০ শতাংশই স্বল্পশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানহীন ◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৫:০৮ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের মতো লড়াই করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: নোমান

আব্দুল্লাহ আল নোমান

রিয়াদ হাসান: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দেশের অধিকাংশ মানুষ এখন না খেয়ে থাকে। তাই যেভাবে কঠিন আন্দোলন করে, মুক্তিযুদ্ধ করে মানুষ দেশ স্বাধীন করেছে, আরেকটি কঠিন আন্দোলন করে এদেশের মানুষ সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। লড়াই করে, মুক্তিযুদ্ধ করে যেভাবে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, আবার লড়াই করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

রোববার (১৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই জনতার ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। সেই লক্ষ্যে আমরা কাজ করছি, আন্দোলন করছি। এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। বর্তমানে দেশের জনগণ চায় ছোট বড় যে সংগঠনগুলো সভা-সমাবেশ করছে তারা যেনো সম্মিলিত আন্দোলন করে। সেই আন্দোলনের মধ্য দিয়ে জনগণ এই সরকারের পতন দেখতে চায়।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধ করে মানুষ দেশ স্বাধীন করেছিল সোনার বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আজ রক্ষকরা ভক্ষক হয়ে গেছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদেশের সাধারণ জনগণ সেই রক্ষকদের বিচার চায়। তাই আমরা দেশের জনগণকে সাথে নিয়ে এই ভক্ষকদের বিচার করতে চাই।

সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, জিনাফ সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

আরএইচ/এসএ 

  • সর্বশেষ