শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৬ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির

আসমান থেকে কালো চিল নেমে ভোটের উপর হাত দিলে ডানা খুলে ফেলতে হবে, রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান 

তিনি বলেন, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব—এই স্লোগান শেষ। এখন একটাই কথা-আমার ভোট আমিই দেব।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়াম মাঠে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি) আসনে জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. ইলিয়াস মোল্লার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমি কোনো দলের সরকার চাই না, কোনো পরিবারতান্ত্রিক সরকার চাই না, কোনো গোষ্ঠীতান্ত্রিক সরকার চাই না। আমি চাই জনগণের সরকার, চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ।

advertisement

ধর্ম, বর্ণ ও জাতিগত বিভাজনের রাজনীতির বিরোধিতা করে তিনি বলেন, এই বাংলাদেশকে সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য ফুলের বাগানের মতো করে গড়ে তুলবো—ইনশাআল্লাহ। বিভক্ত করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

আগামী নির্বাচনকে ‘মুক্তির হাতছানি’ উল্লেখ করে জামায়াত আমির বলেন, একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আগামী ১২ তারিখ আমাদের ডাক দিচ্ছে।

৫৪ বছরে অনেকেই চেষ্টা করেছেন। কী দেওয়া হয়েছে, কী দেওয়া হয়নি—তার সাক্ষী এ দেশের ১৮ কোটি মানুষ।

অতীতের রাজনীতির অবসান টেনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, আমরা সরকার গঠন করতে পারলে বাংলাদেশের মানচিত্র বদলাবে না, বদলাবে তার খাসলত। রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আর কাউকে খুন, গুম, আয়নাঘরে পাঠানো হবে না।

ন্যায়বিচার ও মানবাধিকারের প্রসঙ্গে তিনি বলেন, যে বাংলাদেশে টাকার বিনিময়ে বিচার বিক্রি হয়, পকেটের জোর না থাকলে বিচার পাওয়া যায় না—সে বাংলাদেশ আমরা চাই না।

জনসভায় জামায়াত আমির প্রার্থী ডা. ইলিয়াস মোল্লাকে ‘ভাই’ সম্বোধন করে তার হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন। 

ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু হারিস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীন, প্রার্থী ডা. মো. ইলিয়াস মোল্লা, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসেন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন বোয়ালমারী পৌর জামায়াতের সভাপতি মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান ও সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী।

 

  • সর্বশেষ