মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন-এর ওপর হামলার ঘটনাকে ‘ঘৃণ্য অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “যারা নারীদের ওপর আক্রমণ করে, তারা কাপুরুষ। এই ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
আজ বুধবার ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রিজভী অভিযোগ করেন, “ফ্যাসিবাদী শাসনামলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছে।” তিনি বলেন, সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশকারী নারীরাও নিপীড়নের বাইরে ছিলেন না। এসব নির্যাতনের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল বরাবরই প্রতিবাদ করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিদেশের মাটিতে এমন ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং এটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতারই বহিঃপ্রকাশ।
একইসঙ্গে চলমান জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, “জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে তা সমাধান করা সম্ভব নয়।” তবে ধীরে ধীরে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রিজভী আরও বলেন, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণে প্রধানমন্ত্রী তারেক রহমান যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।