শিরোনাম
◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘প্রিয় দল ব্রাজিল’, রাত জেগে খেলা দেখে যা বললেন মির্জা ফখরুল

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার ভোরে অনুষ্ঠিত সেই ম্যাচ উপভোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেই ম্যাচ নিয়ে নিজের অনুভূতিও জানিয়েছেন বিএনপি মহাসচিব। ব্রাজিলকে ‘প্রিয় দল’ উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল (রোববার ভোরে) ব্রাজিলের খেলা দেখেছি। আমার প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে গিয়ে একটু ক্লান্ত বোধ করেছি। যেটা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি।’

তিনি বলেন, যাই হোক, আমি আসলে এখনো খেলা দেখতে পছন্দ করি। এখনো নিজেকে তরুণ লাগে। বয়সে তরুণ না হলেও মন থেকে অবশ্যই তরুণ।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সহ-সভাপতি রাশেদুল ইসলাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়