শিরোনাম
◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৮:০২ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে, সরকারের কাছে জবাব চাইলেন পাটওয়ারী

আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউই রক্ষা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

শুক্রবার (১২ জুন) চট্টগ্রাম সফরকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের ক্ষেত্রে সরকারের নমনীয় মনোভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রকাশ্যে মিছিল করে। এ বিষয়ে সরকারের কাছে জবাব চাই।

আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, জনগণকে তারা যেন হুমকির মুখে ফেলতে না পারে। দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলাদেশে তাদের হয়। তারা যেন বাংলাদেশে আর কোনো ভাই-বোনদেরকে খুনের সিদ্ধান্ত নিতে না পারে সে ব্যাপারে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

এর আগে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন পাটওয়ারীসহ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়