শিরোনাম
◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত?

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৫:৪৪ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রস্তাবিত বাজেট ইতিহাসের বৃহত্তম ঘাটতি বাজেট হতে পারে: এনসিপি

প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এটিকে ‘উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত’ বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ দাবি করেছেন, সরকার দুই লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির কথা বললেও, প্রকৃত ঘাটতি সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।

আজ বৃহস্পতিবার সংসদে বাজেট উপস্থাপনের পর টানেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আতিক মুজাহিদ এসব কথা বলেন।

মুজাহিদ বলেন, প্রস্তাবিত ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব। রাজস্ব আদায়ে দুই লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে।

এনসিপির এই নেতার মতে, রাজস্ব আদায়ের সম্ভাব্য ঘাটতি বিবেচনায় নিলে প্রস্তাবিত বাজেট কার্যত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেটে পরিণত হতে পারে।

 

  • সর্বশেষ