শিরোনাম
◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০২:৫৪ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতায় গেলে সব সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করা হবে: আমীর খসরু

আগামীর বাংলাদেশ গড়তে হলে সব সেক্টরে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে ব্যাপক দলীয়করণ হয়েছিল যার কারণে আর্থিক খাতের এ করুণ অবস্থা।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

 ২৫ বছরে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি ৩য় অবস্থানে এসেছে-এ কথা জানিয়ে বিএনপির এ নেতা আরও বলেন, দেশে ব্যাংকিং সেক্টরে বিগত দিনে লুটপাটের মহোৎসব চলেছে। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছেন তারা লাভবান হয়েছেন কিন্তু কোম্পানির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
 
তিনি বলেন, ইন্সুরেন্স কোম্পানিতে যারা টাকা রেখেছেন অনেক কোম্পানি টাকা ফেরত দিতে পারছে না। এই রকম ২০টি কোম্পানি আছে দেশে। যারা লুটপাট করেছে সেইসব ইন্সুরেন্স কোম্পানির অবস্থাগুলো আজ ভেবে দেখুন। আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা এইটা চলতে দিব না। এইসব জায়গায় বড় সংস্কার করতে হবে।
  
বাংলাদেশে এতোগুলো ইন্সুরেন্স কোম্পানির দরকার ছিল এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বিগত সরকার দলীয় বিবেচনায় অনেক ইন্সুরেন্স কোম্পানিকে অনুমোদন দিয়েছে।
 
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ২৫ বছর পূর্তিতে আমীর খসরু আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই খাতে বড় ধরনের সংস্কার করা হবে। সেই সাথে স্বচ্ছতা নিশ্চিতে আর্থিক সেক্টর দলীয়করণ মুক্ত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন।
 
আগামীর বাংলাদেশ গড়তে হলে সব সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়