শিরোনাম
◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ১২:০৯ রাত
আপডেট : ২৮ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফেব্রুয়ারিতে নির্বাচন হ‌বে সরকা‌রি দল ও আধা সরকা‌রি দ‌লের ম‌ধ্যে : জিএম কা‌দের

এল আর বাদল :জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন বলে মন্তব্য করেছেন। 

এবার সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ৪ অক্টোবর (শনিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন।

এ সময় জিএম কাদের বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, সেটার বিষয়ে আমাদের মতামত হলো, এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। 

এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস। কেননা, শেখ হাসিনা সরকারের যে নির্বাচন নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিল যেখানে দল তার প্রতিপক্ষে নিজের দলের লোকের সঙ্গেই কম্পিটিশন করেছিল। 

advertisement

সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও সেখানে তারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করেই। এখনো মোটামুটি সরকারি দল এবং আধা-সরকারি দল এই দুটোর মধ্যেই নির্বাচন হচ্ছে।

তিনি আরও বলেন, সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ একেবারে নিউট্রাল গভর্মেন্টের আন্ডারে হয় তাহলে একপাশে থাকে একপক্ষ, আরেকপাশে থাকে তার প্রতিপক্ষ। 

এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ-সরকারি পক্ষ এই ধরনের দুটি দলের কম্পিটিশন হচ্ছে। প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি না। সে কারণে মনে করি এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে এবং সেখানে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্বনির্ধারিত দলের সম্ভাবনা আছে।

  • সর্বশেষ