শিরোনাম
◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায়

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৩:১৮ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভোটের অধিকার না থাকায় শ্রমজীবী মানুষ অমর্যাদার শিকার : সাইফুল হক

মনিরুল ইসলাম : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গত দেড় দশকে ভোটের অধিকার না থাকায় শ্রমজীবী সাধারণ মানুষ সবচেয়ে বেশী অমর্যাদার শিকার হয়েছেন।ভোটের অধিকার না থাকায় শ্রমিকেরা আরও গরীব ও অধিকারহীন হয়েছেন।

তিনি বলেন, গণ-অভ্যুত্থান গত ১৪ মাসে শ্রমিকদের উপযুক্ত মজুরি নিশ্চিত করতে পারেনি,  শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করতে পারেনি, তাদের জীবনের কষ্ট লাঘব করেনি। তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ - অভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশী জীবন দিলেও গত ১৪ মাসে  তাদের জীবন আরও দূর্বিসহ হয়েছে, তাদের প্রকৃত আয় কমেছে,দারিদ্র্য বেড়েছে। অভ্যুত্থানে শ্রমজীবী মেহনতিরা সবচেয়ে বেশী প্রতারণার শিকার হয়েছেন।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বৈষম্য বিলোপের ডাক নিয়ে অভ্যুত্থান হলেও গত এক বছরে একদিকে  সমাজে বৈষম্য  আরও প্রকট হয়েছে, আর অন্যদিকে পুরানো দূর্বৃত্ত অর্থনৈতিক ব্যবস্থা আরও জেকে বসেছে।তিনি বলেন, দূর্বৃত্ত মাফিয়া নিয়ন্ত্রিত অর্থনৈতিক  ব্যবস্থার পরিবর্তন করতে না পারলে উপরসা রাজনৈতিক সংস্কার দিয়ে বেশীদূর এগুনো যাবেনা।

তিনি  বলেন, সরকারের দক্ষতা ও কার্যকারীতা বাড়াতে না পারলে অবাধ নির্বাচন অনুষ্ঠান চ্যালেঞ্জের মধ্যে পড়ে যেতে পারে।তিনি ফেব্রয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল নির্বাচন কমিশন,ভোটার ও গুরুত্বপূর্ণ অংশীজনদেরকে আস্থায় নিতে সরকারের প্রতি আহবান জানান।

Advertisement

আজ  শুত্রুবার বিকালে সাভারে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আঞ্চলিক অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা  জামালী বলেন, শ্রমিকদেরকে অমানবিক জীবনে রেখে দিয়ে আসলে উৎপাদনশীলতা বাড়বেনা।শ্রমজীবী সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে না পারলে আখেরে কোন সংস্কারও কাজে দেবেনা।তিনি বলেন,গণ-  অভ্যুত্থানের পরেও নারীদেরকে হেনস্তার শিকার হতে হচ্ছে।তিনি অধিকার আদায়ে নারী পুরুষের ঐক্যবদ্ধ লড়াই জোরদার করার ডাক দেন।

শ্রমিক নেত্রী শাহনাজ আকতারের   সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারী বিন্দু, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক  যুবনেতা বাবর চৌধুরী, আবু হানিফ, শ্রমিক নেতা আবুল কাশেম,  মোহাম্মদ লিটন মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শহীদ আবু সাঈদ,  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই  শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ গণ - অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

  • সর্বশেষ