শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে দলের  সিদ্ধান্তকে যেকোনো মূল্যে বাস্তবায়ন করা : তারেক রহমান 

মনিরুল ইসলাম: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মতামত, থাকাটাই স্বাভাবিক। কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে, আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছে এসে দাঁড়ানো। কারণ আপনারা ধানের শীষের কর্মী, জাতীয়তাবাদী শক্তির কর্মী।   দেশনেত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যেকোনো মূল্যে বাস্তবায়ন করা। 

তিনি বলেন, আজকের যেমন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই সম্মেলনকে সফল করলেন, আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মী এ রকম ইস্পাতের মতো ঐক্যবদ্ধ থাকতে পারি, আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো। ইনশাআল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হবো।

শনিবার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান এসব কথা বলেন। সম্মেলনে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান  বলেন, শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককেই অত্যন্ত সচেতন থাকতে হবে, কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, এই দলের নাম ব্যবহার করে, বিএনপি’র নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে, আপনাদের প্রত্যেককে কর্তব্য পালন করতে হবে যাতে করে দলের সম্পর্কে জনগণের মাঝে দলের কোনো বিভ্রান্তি কেউ ছড়াতে না পারে। 

Advertisement

শনিবার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা সকলে প্রত্যাশা করছি, বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে। বিগত ১৬ বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে, গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, বিগত ১৬ বছর ধরে যে স্বৈরাচার এ দেশের মানুষের টুঁটি চেপে ধরেছিল, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে ঐক্যবদ্ধভাবে। স্বৈরাচার বিদায় হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। অন্তর্বর্তীকালীন যে সংস্কারগুলো প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবগুলো প্রায় ৯০-৯৫ শতাংশ প্রস্তাবনা বিএনপি আরও আড়াই বছর আগে দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। 

তিনি বলেন,  বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপি’র কারো সঙ্গে কোনো আপত্তি নেই, দ্বিমত নেই। 

তিনি আরও বলেন, দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যা প্রয়োজন, দেশের কিশোর যুবক যেকোনো মানুষ যারা এই মুহূর্তে কর্মসংস্থান নেই, সেটি দেশে হোক, সেটি বিদেশে হোক, তাকে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে তাকে স্কিলড একজন শ্রমিক হিসেবে গড়ে তুলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা। ছোট ছোট উদ্যোক্তা যারা তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের সেই উদ্যোগকে সফল করা। কৃষকের পাশে গিয়ে দাঁড়ানো, কৃষককে সঠিক সময় তার সার, বীজ, কীটনাশক সরবরাহের প্রস্তুতি গ্রহণ করা। মানুষের চিকিৎসা জন্মগত অধিকার। সেই অধিকার গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রত্যেকে যাতে সেই সুবিধা পায়। এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয়, তাহলে জনগনের পাশে থাকতে হবে।

  • সর্বশেষ